ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাউথ পয়েন্ট স্কুলের ১১ তলা থেকে পড়ে গুরুতর আহত এক ছাত্র Logo ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর দাপট, ১৩ দিনে প্রাণ গেল ৬ জনের Logo রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ Logo গুগল ম্যাপ আগে থেকেই কীভাবে ট্র্যাফিক জ্যাম বুঝে ফেলে? Logo আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ Logo লিফট রেখে সিঁড়ি বেয়ে ছয়তলায় উঠে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী Logo পদায়নে ‘ঘুস’ বাণিজ্য-১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে Logo দিল্লিতে কিশোর কুমারের গান গাইলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Logo এআই-এর কারণে ভবিষ্যতে মানবজাতির ধ্বংসের প্রবল আশঙ্কা প্রকাশ Logo সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কবি নজরুল কলেজ ছাত্রদলের মাশরাফি বহিষ্কার

ঢাবির সাংবাদিকদের হামলায় জড়িতদের বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের বিচার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব।

‎রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রদল কর্তৃক এ হামলা ন্যাক্কারজনক। ঢাবি সাংবাদিক সমিতির (ডুজা) সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তারা আরও বলেন, বিচারহীনতা ফ্যাসিবাদকে উসকে দেয় এবং ক্ষমতাসীনদের দানবে পরিণত করে।

‎মানববন্ধনে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি এমরান হোসেন তানিম, সাধারণ সম্পাদক আলফি সানি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিকাইল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মনিরুল ইসলাম ও ভাষ্কর চন্দ্র রায়।

‎প্রেসক্লাবের সভাপতি এমরান হোসেন তানিম বলেন, “ঢাবি সাংবাদিকদের ওপর ক্ষমতাসীন ছাত্রদলের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের কাজ হলো ক্ষমতাকে প্রশ্ন করা এবং সত্য তুলে ধরা। হামলায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। রাষ্ট্রকে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে।”

‎সাধারণ সম্পাদক আলফি সানি বলেন, “বিগত সময়ে যখন ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারতেন না, তখন এই সাংবাদিকরাই তাদের ক্যাম্পাসে ঢোকার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু আজ সেই ছাত্রদলই ফ্যাসিস্ট আচরণে জড়িয়ে পড়ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।”

ছামিউল/পাবিপ্রবি

জনপ্রিয়

সাউথ পয়েন্ট স্কুলের ১১ তলা থেকে পড়ে গুরুতর আহত এক ছাত্র

ঢাবির সাংবাদিকদের হামলায় জড়িতদের বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশিত ০৬:৩১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬