ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র Logo একই দিনে দুই ইতিহাসের নায়ক মেসি Logo পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, আক্রান্তদের মধ্যে ৭ জন সমকামী Logo আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক Logo যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার Logo নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, ম্যাচের আগে উত্তেজনা Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, জানিয়ে দিলো সুপার কম্পিউটার Logo মাত্র ১২ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন রুবায়েত সরদার Logo আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ Logo প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ইসলাম ধর্ম গ্রহণের পর চলছে বিয়ের প্রস্তুতি

বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ সেশনের স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। চার দিনে

ভর্তি সম্পন্ন করেছেন ৬শত ১৫জন, আসন ফাঁকা রয়েছে এখনও ৩৯১টি। বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৩৫ জন ছেলে এবং ২৮০ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। মোট এক হাজার ৬ আসনের বিপরীতে প্রায় ৬১ শতাংশ শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে।

শূন্য আসনগুলোর মধ্যে রয়েছে- কৃষি অনুষদে ১৬৮টি, ভেটেরিনারি অনুষদের ২০টি, পশুপালন অনুষদের ৯টি, কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদে ২৬টি, মাৎস্যবিজ্ঞান অনুষদে ৩৫টি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ৪৪টি, ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ২৩টি, বায়োইনফরম্যাটিকস ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ১৪টি, ফুড সেফটি ম্যানেজমেন্ট ডিগ্রিতে ১১টি, ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি ডিগ্রিতে ৪১টি শূন্য আসন রয়েছে।

শূন্য আসন সম্পর্কে ভর্তি কমিটির সূত্রে জানা যায়, মেধাতালিকায় স্থান পেয়েও যারা ভর্তি সম্পন্ন করেনি, তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে। পরবর্তী ধাপে মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে ফাঁকা আসনগুলো পূরণ করা হবে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে বাকৃবিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি ও আনুষঙ্গিক ফি ৬ হাজার ২১৪ টাকা নির্ধারিত, তবে যারা আগে ১০ হাজার টাকা দিয়েছেন তাদের আলাদা করে টাকা দিতে হবে না। অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের পূবালী ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

জনপ্রিয়

মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র

বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি

প্রকাশিত ০৮:০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬