ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে অফিস সেক্রেটারি পদে বিজয়ী আবজাল হোসাইন

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অফিস সেক্রেটারি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ আবজাল হোসাইন মৃধা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এ পদে জয়লাভ করেন।
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বার হিসেবে পরিচিত ঢাকা বার সমিতির এ নির্বাচনে একাধিক প্যানেলের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে বিজয় অর্জন করেন। তার এই বিজয় আইনজীবী মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।

মোঃ আবজাল হোসাইন মৃধা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকার কৃতি সন্তান। তিনি ১০ জানুয়ারি ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আলাউদ্দিন মৃধা এবং মাতা মোছাঃ শামছুন্নাহার খাতুন।তিনি একটি আইনজীবী পরিবারে বেড়ে ওঠেন। তার বড় ভাই মোঃ আকরাম হোসাইন মৃধা বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের আপিল বিভাগের আইনজীবী এবং ছোট ভাই মোঃ আমিনুল ইসলাম মৃধা ময়মনসিংহ জেলা বারে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত।

শিক্ষাজীবনে তিনি পাখিরচালা প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করেন।
ব্যক্তিজীবনে তিনি নাজরীন জাহান বিথীর সঙ্গে বিবাহিত। তাদের দুই ছেলে—আরশান হোসাইন মৃধা ও আদিব হোসাইন মৃধা এবং এক মেয়ে আনাবিয়া বিনতে হোসাইন রয়েছে।

পেশাগত ও সাংগঠনিক জীবনে তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। তিনি ইউআইটিএস ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (উলা) বাংলাদেশের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ইউআইটিএস ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ইউআইটিএস সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের মহাসচিব এবং ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট (ইউএলএএফ), ঢাকা বারের আহ্বায়ক কমিটির সদস্য।

নির্বাচিত হওয়ার পর মোঃ আবজাল হোসাইন মৃধা বলেন, “অফিস সেক্রেটারি পদে তিনটি প্যানেল থেকে প্রার্থী ছিলো। আইনজীবীরা আমার ওপর আস্থা রেখে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। এই বিজয় আইনজীবীদের বিজয়, জাতীয়তাবাদের বিজয়। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আইনজীবীদের কল্যাণে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”

জনপ্রিয়

লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে অফিস সেক্রেটারি পদে বিজয়ী আবজাল হোসাইন

প্রকাশিত ০৭:২৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬