ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এ এ জহির উদ্দিন তুহিনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল Logo স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ Logo দেশের সেরা ওয়েডিং স্টুডিওগুলোর সাথে ‘সনি আলফা বাংলাদেশ ওয়েডিং অ্যালায়েন্স’ চালু করল সনি Logo তীব্র গরমে আরামদায়ক পোশাক: ফ্যাশন আর স্বস্তির মেলবন্ধন Logo মুক্তিকে প্রকাশ্য সমর্থন ওমর সানীর Logo স্থায়ীভাবে চাকরিচ্যুত গোবিপ্রবির ১৬ শিক্ষক: ছুটির অর্থ ফেরত দেওয়ার নির্দেশ Logo সফলভাবে শেষ হলো পাবিপ্রবিতে ১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে আন্তর্জাতিক কনফারেন্স Logo বরিশাল বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে ‘কৃত্রিমভাবে আসন দখল’ বন্ধে শিক্ষার্থীদের আবেদন Logo ধনবাড়ীতে পিকআপের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু Logo পিএইচডি জালিয়াতি: গোবিপ্রবির সাদা দলের সদস্য সচিব চাকরিচ্যুত

ঢাকায় পুলিশ পরিচয়ে লাখ টাকা আদায়, গোপালগঞ্জে গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে সোহাগ তালুকদার নামে এক ব্যবসায়ীকে পুলিশ পরিচয়ে হাতকড়া লাগিয়ে লাখ টাকা আদায়ের ঘটনায় গোপালগঞ্জ থেকে মো. সাব্বির শেখ (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৪ মে) র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট এন্ড মিডিয়া) মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি জানান, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে বুধবার (১৩ মে) র‍্যাব-৩ ও র‍্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল যাত্রাবাড়ীর ইলিশ কাউন্টার সংলগ্ন রাত সাড়ে ১২টার দিকে ওই ব্যবসায়ীকে পুলিশ পরিচয়ে হাতকড়া লাগিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটে। পরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়।

অপহরণের কারণ প্রসঙ্গে মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ভুক্তভোগী সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন সাব্বির শেখ। কিন্তু প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ সঠিকভাবে দিতে না পারায় তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়। যার ক্ষোভ থেকে সাব্বির শেখ ও তার সহযোগীরা পুলিশ সেজে ব্যবসায়ী সোহাগের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে বলে হাতকড়া লাগিয়ে সিএনজিতে তুলে নেয়।

‘এরপর ঢাকার বিভিন্ন স্থানে ঘুরিয়ে এলোপাথাড়ি মারধর করে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ওই ব্যবসায়ীর কাছে থাকা এক লাখ টাকা কেড়ে নিয়ে তাকে কুতুবখালী আড়ৎতের পাশে ফেলে দেয়।’

জনপ্রিয়

এ এ জহির উদ্দিন তুহিনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

ঢাকায় পুলিশ পরিচয়ে লাখ টাকা আদায়, গোপালগঞ্জে গ্রেপ্তার

প্রকাশিত ০২:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬