ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

এমন মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো নয়: মিথিলা

প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ আর এই সিনেমার মাধ্যমেই রুপালি পর্দায় অভিষেক ঘটে ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ তানজিয়া জামান মিথিলার। বড় পর্দায় নিজের প্রথম এন্ট্রি দেখেই দর্শকদের অভাবনীয় সাড়ায় রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েছেন এই নবাগত অভিনেত্রী। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রকস্টার’ সিনেমার নিজের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন মিথিলা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তানজিয়া জামান মিথিলা বলেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন।

‘পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।’

দর্শকদের এমন বাঁধভাঙা উন্মাদনা ছুঁয়ে গেছে এই নবাগতার মন। সেই আনন্দের মুহূর্তটি তুলে ধরে তিনি আরও বলেন, ‘একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ আমাকে আরও স্বপ্ন দেখতে সাহস দেয়।’

প্রেক্ষাগৃহে বসে দর্শকরা যেভাবে তাকে গ্রহণ করেছেন, সেই ভালোবাসার ঋণ শোধ করার মতো নয় বলেও জানান তিনি। ভক্তদের ধন্যবাদ জানিয়ে মিথিলা শেষে লিখেছেন, ‘প্রতিটি হাততালি, প্রতিটি হাসি আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।’

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

এমন মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো নয়: মিথিলা

প্রকাশিত ০৩:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬