ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মুক্তিকে প্রকাশ্য সমর্থন ওমর সানীর Logo স্থায়ীভাবে চাকরিচ্যুত গোবিপ্রবির ১৬ শিক্ষক: ছুটির অর্থ ফেরত দেওয়ার নির্দেশ Logo সফলভাবে শেষ হলো পাবিপ্রবিতে ১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে আন্তর্জাতিক কনফারেন্স Logo বরিশাল বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে ‘কৃত্রিমভাবে আসন দখল’ বন্ধে শিক্ষার্থীদের আবেদন Logo ধনবাড়ীতে পিকআপের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু Logo পিএইচডি জালিয়াতি: গোবিপ্রবির সাদা দলের সদস্য সচিব চাকরিচ্যুত Logo পদোন্নতির দাবিতে প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রভাষকদের স্মারকলিপি Logo এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে কবি নজরুল কলেজ ছাত্রদল Logo এ বছরই আমি দেশে ফিরব: শেখ হাসিনা Logo কবি নজরুল কলেজে নবনির্মিত মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইশরাক হোসেন

মুক্তিকে প্রকাশ্য সমর্থন ওমর সানীর

মুক্তিকে প্রকাশ্য সমর্থন ওমর সানীর

চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে এফডিসিপাড়া। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে চমক সৃষ্টি করেছেন ‘চাঁদের আলো’ সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। আর এই নির্বাচনী লড়াইয়ে তাকে পূর্ণ সমর্থন ও শুভকামনা জানিয়েছেন তার ক্যারিয়ারের প্রথম ও সফল পর্দার জুটি জনপ্রিয় নায়ক ওমর সানী।

১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের আলো’ সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক মাইলফলক। শেখ নজরুল ইসলাম পরিচালিত এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছিল ওমর সানী ও মুক্তির। সিনেমার গল্প এবং বিশেষ করে ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’ গানটি সে সময় তুমুল আলোড়ন সৃষ্টি করে। প্রথম সিনেমা দিয়েই এই জুটি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়।

সম্প্রতি এফডিসিতে এসে মুক্তিকে সমর্থন জানিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ওমর সানী বলেন, ও (মুক্তি) আমার প্রথম সিনেমার নায়িকা। আমি মুক্তিকে আশীর্বাদ দিতে এফডিসিতে এসেছি। আমি যদি এটা না করি তাহলে আমার কর্মজীবনের সঙ্গে গাফলতি হবে। আমি চাই মুক্তি ভালো কিছু করুক।

অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান প্রসঙ্গে এই অভিনেতা বলেন, আরমান ভাইর কাছে থেকেই আমরা অনেক বড় হয়েছি। শিল্পী সমিতি একটা সময় গিয়ে ভঙ্গুর অবস্থায় ছিল। আপনারা জানেন যে, জোরজবরদস্তির মায়াজাল তৈরি হয়েছিল। গত ১০ বছরে দু-একবার এরকম অনেক ফ্লাকচুয়েট হয়েছে। রীতিমতো জোরজবরদস্তির একটা রাজত্ব কায়েম হয়েছিল। সেটা এবার নেই। মুক্তির জায়গাটা অনেক উজ্জ্বল দেখতে চাই। আমি ওপেন মুক্তির জন্য সঙ্গে আছি। যারা যারা মুক্তির প্যানেলে আছে তাদের জন্য শুভকামনা।

এ সময় ওমর সানী সিনিয়র শিল্পীদের শুভকামনা জানিয়ে আরো বলেন, আরমান ভাই অনেক সিনিয়র৷ আমাদের তুই-তুমি বলা মানুষগুলো হারিয়ে গেছে। এখন হাতেগোনা কয়েকজন আছে। তার মধ্যে আরমান ভাই আছেন। আরমান ভাই সভাপতি প্রার্থী হওয়াতে আমি সারপ্রাইজ হয়েছি। তিনি সবকিছু দিয়ে সিনেমা ভালোবাসেন। আরমান ভাইকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। মুক্তি, কমলদের অনেক কিছু আছে। এরা এফডিসিতে না আসলে কিছু যায় আসে না। কিন্তু এই জায়গাটা ভালোবেসে আসে। এই মানুষগুলোকে কাজের সুযোগ দেওয়া দরকার। তাদের জন্য সবসময় শুভকামনা।

দীর্ঘদিন পর পর্দার প্রিয় নায়িকাকে শিল্পী সমিতির নেতৃত্বে দেখার ইচ্ছাপ্রকাশ করে ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি ‘চাঁদের আলো’ সিনেমার একটি পোস্টার ও মুক্তির ছবি শেয়ার করে লেখেন, আমার প্রথম সিনেমার নায়িকা, শ্রদ্ধেয় আনোয়ারা খালার সুযোগ্য কন্যা মুক্তি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছে। ওর জন্য আমার মন থেকে অনেক দোয়া ও শুভকামনা রইল। ওমর সানীর এই প্রকাশ্য সমর্থন মুক্তির নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করেছে।

ওমর সানীর সমর্থন পেয়ে প্রতিক্রিয়ায় মুক্তি বলেন, সমুদ্রের যেমন কূলকিনারা নেই এই খুশির তেমন কূলকিনারা নেই। আমার প্রথম সিনেমার নায়ক ওমর সানী ভাই। আমাকে দোয়া দিতে তিনি এসেছেন। তিনি আগে থেকেই দোয়া দিয়েছেন। এবার গণমাধ্যমের সামনে দিলেন। তাকে পাশে পেয়ে আমি ভীষণ খুশি।

প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারার মেয়ে রুমানা ইসলাম মুক্তি দীর্ঘদিন রুপালি পর্দা থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের মানুষদের সুখে-দুঃখে সবসময় পাশে সরব। এবার সরাসরি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়ার সিদ্ধান্ত নিয়ে তিনি চমক দিয়েছেন। মুক্তির ভক্ত ও সাধারণ ভোটারদের একাংশ মনে করছেন, একজন পরিচ্ছন্ন ও ঐতিহ্যবাহী ফিল্মি পরিবারের সন্তান হিসেবে সমিতির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

ওমর সানীর এই সমর্থন মুক্তির প্যানেলকে কতটা এগিয়ে নেয় এবং সাধারণ ভোটাররা চলচ্চিত্রের এই প্রিয় মুখকে কীভাবে গ্রহণ করেন, তা সময়ই বলে দেবে।

জনপ্রিয়

মুক্তিকে প্রকাশ্য সমর্থন ওমর সানীর

মুক্তিকে প্রকাশ্য সমর্থন ওমর সানীর

প্রকাশিত ০১:০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬