ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

পাকুন্দিয়ায় সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সচেতনতামূলক র‌্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে পাকুন্দিয়া পৌরসভা এ কর্মসূচীর আয়োজন করে।

পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালিতে অংশ নেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে-ই আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বর্ণা চক্রবর্তী, পল্লী বিদ্যুৎ সমিতি পাকুন্দিয়া জোনাল অফিসের ডিজিএম নিতাই দাস ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাসুদ প্রমুখ।

জনপ্রিয়

রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল শুরু

পাকুন্দিয়ায় সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত ০২:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬