ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা Logo গ্রাহকদের কাছে দ্রুততর সেবা পৌঁছে দিতে দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ Logo জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ: পিছিয়ে যাওয়ার আশঙ্কা! Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের Logo ২০০ বন্যার্ত পরিবারের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতিফলক’ উদ্বোধন Logo হাবিপ্রবিতে পৃথক ডেটা সায়েন্স বিভাগের বিরোধিতা, পরিসংখ্যানের সাথে সংযুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি Logo ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

লায়ন্স ক্লাব ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর ছানি অপারেশন

লায়ন্স ক্লাব অব চিটাগং ডাইনামিক সিটি এবং সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম লায়ন্স চ্যারিটেবল চক্ষু হাসপাতাল ও চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে দুই ধাপে এই অস্ত্রোপচারগুলো পরিচালনা করা হয়।

অপারেশন-পরবর্তী সেবার অংশ হিসেবে প্রত্যেক রোগীকে এক মাসের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হয়েছে। বর্তমানে সকল রোগী সুস্থ আছেন।

চন্দনাইশের ফতেহনগরস্থ শরিফুন্নেছা–নজিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে একটি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। লায়ন্স ক্লাব অব চিটাগং ডাইনামিক সিটির পরিকল্পনা ও সালমা আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত উক্ত ক্যাম্পে প্রায় ৬৫০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেখানে ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৮৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য শনাক্ত করা হয়েছিল।

শনাক্তকৃত রোগীদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ৫৪ জন রোগীকে গত ৯ মে হাসপাতালে ভর্তি করা হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে তাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়। পর্যায়ক্রমে বাকি রোগীদেরও উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে আয়োজক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

জনপ্রিয়

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা

লায়ন্স ক্লাব ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর ছানি অপারেশন

প্রকাশিত ১২:৪৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬