ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হুতি হামলা থেকে সৌদি আরবের সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য Logo রাজধানীতে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন Logo এলপিজির দাম কত বাড়াতে চায় কোম্পানিগুলো? বিইআরসিতে প্রস্তাব Logo সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, আপনি বাংলাদেশি: প্রধানমন্ত্রী Logo ভিক্ষা করার অভিযোগে রিয়াদে বাংলাদেশি ও ভারতীয় ৪ জন গ্রেপ্তার Logo লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষক দল নেতা গ্রেপ্তার Logo টাইগার শ্রফ নয়, মূল নিশানা ছিল অন্য কেউ: এনডিটিভি Logo বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে Logo নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি Logo হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান

টাইগার শ্রফ নয়, মূল নিশানা ছিল অন্য কেউ: এনডিটিভি

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে সম্প্রতি গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই হামলার মূল নিশানা টাইগার শ্রফ ছিলেন না। মূলত অন্য একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে হত্যার পরিকল্পনা ছিল হামলাকারীদের। কিন্তু সেই লক্ষ্য নাগালের বাইরে থাকায় তারা কৌশল পরিবর্তন করেন।

গ্রেপ্তারকৃত তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে, অস্ত্রধারীরা মূলত এক উচ্চপদস্থ ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে মুম্বাইয়ে এসেছিলেন। তার চলাফেরা ও এলাকা পর্যবেক্ষণের পর তারা বুঝতে পারেন তাকে সহজে বাগে আনা সম্ভব নয়। এরপর হামলাকারীরা টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু বানানোর সিদ্ধান্ত নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের পোস্ট করা রিলস দেখে তারা জানতে পারেন যে এই অভিনেতার কোনো পুলিশি নিরাপত্তা নেই।

হামলাকারীরা টাইগার ও তার ভক্তদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে অভিনেতার গতিবিধি সম্পর্কে নিশ্চিত হন। নিশানা পরিবর্তনের পর শ্রফকে হত্যা করে পুরো বলিউড ইন্ডাস্ট্রিতে আতঙ্ক ছড়ানোই ছিল তাদের মূল উদ্দেশ্য। এই হামলার জন্য অস্ত্রধারীদের ৫০ হাজার রুপি অগ্রিম দেওয়া হয়েছিল। হামলার পর তাদের আরও অর্থ প্রদান এবং বিদেশি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের ওপর এই হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি সাতটি গুলি ছুড়লে টাইগার, তার গাড়িচালক ও একজন অটোচালক আহত হন। এই ঘটনার পর মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার একনাথ শিন্ডে অভিনেতার বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং সরকার এ ধরনের গুন্ডামি দমন করবে বলে জানান।

জনপ্রিয়

হুতি হামলা থেকে সৌদি আরবের সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

টাইগার শ্রফ নয়, মূল নিশানা ছিল অন্য কেউ: এনডিটিভি

প্রকাশিত ১১:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬