ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল Logo তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে বিপাকে কুবির শিক্ষার্থীরা Logo যে আমলে বান্দার গুনাহ ঝরে যায় Logo ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম Logo বাণিজ্যিক পোল্ট্রি খামারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া Logo লোডশেডিং সমাধানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী! Logo এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি Logo ছয় মাস পর্যটক যাতায়াত বন্ধ: নতুন প্রাণ পেলো সেন্ট মার্টিন

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন মোশাররফ করিম

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড ২০২৬-এ শ্রেষ্ঠ অভিনেতা (চলচ্চিত্র) বিভাগে পুরস্কৃত হয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।

রাজধানীর নিউ ইস্কাটনের বিআইএএম অডিটোরিয়ামে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় জমকালো আয়োজনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র ও টিভি নাটক, সংগীত, নৃত্য, মডেলিং, কনটেন্ট ক্রিয়েশন, বিনোদন সাংবাদিকতা, নারী উদ্যোক্তা ও ফ্যাশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

পুরস্কার গ্রহণ করে মোশাররফ করিম বলেন, “আমি খুবই অভিভূত এবং আনন্দিত। অভিনয়ই আমার জীবন, অভিনয়ই আমার পেশা। কাজের স্বীকৃতিস্বরূপ কোনো সম্মাননা পেলে খুব ভালো লাগে। এটি যেমন গর্বের, তেমনি আত্মার খোরাকও। একদিকে কাজের স্পৃহা বাড়ায়, অন্যদিকে দায়বদ্ধতাও বাড়িয়ে দেয়। এ সম্মাননার জন্য আমি এজেএফবি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।”

এ বছর অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা। এছাড়া পুরস্কৃতদের মধ্যে রয়েছেন অভিনেতা আজিজুল হাকিম, নাদের চৌধুরী, গায়ক রবি চৌধুরী, অভিনেতা এ কে এম হাসান, চিত্রনায়ক সজল, নিরবসহ আরও অনেকে। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন ফরিদুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজেএফবির প্রতিষ্ঠাতা আবুল হোসেন মজুমদার, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ, এজেএফবির সভাপতি ফারুক হোসেন মজুমদার এবং চিত্রনায়ক নিরবসহ বিভিন্ন অঙ্গনের গুণীজনরা।

জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন মোশাররফ করিম

প্রকাশিত ০৭:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬