ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দক্ষ কর্মী তৈরিতে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়াচ্ছে এমএএস হোল্ডিংস Logo প্রাণবন্ত ডিসপ্লে নিয়ে বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০ Logo আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় বিশেষ অবদান রাখা সেরা বীমা এজেন্সি কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ Logo চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা  Logo ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা শহিদুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, সাইবার অপরাধে একাধিক মামলা Logo ৬ কোটির চালানের অংশ: বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ হওয়া ১৯ প্যাকেজ পণ্য উদ্ধার Logo চরভদ্রাসনে বন্যার্তদের ত্রাণ বিতরণ, প্রয়োজনের তুলনায় অতি সামান্য Logo নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন Logo কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের সভাপতি আরিফুর, সেক্রেটারি আদনান

সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির

গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ সোমবার রাতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

জামায়াত আমির বলেন, ‘২০১৪ সালের ভোট ছিল একেবারে ভোটারবিহীন, ২০২৪–এর ইলেকশন ছিল ডামি। এরপর বহুল প্রত্যাশিত নির্বাচন হলো, সবাই দুটো করে ভোট দিয়েছেন। সরকারও জনগণকে হ্যাঁ–ভোট দিতে বলল। দুইটা শপথ নেওয়ার কথা ছিল। আমরা বিরোধী দল দুইটাই শপথ নিয়েছি, কিন্তু সরকার নেয়নি। জাতিকে তারা ওয়াদা দিয়েছিল।’

এ সময় তিনি আরও বলেন, ‘সংবিধানে যদি গণভোটের প্রভিশন না থাকে, তবে ২০২৬–এর নির্বাচনেরও প্রভিশন নাই। সংবিধান অনুযায়ী তাহলে কোনো সরকার নেই, বিরোধীদলও নেই। জনগণের অভিপ্রায়ের এক অংশ আমরা মানবেন, আরেক অংশ মানবেন না?’

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘আমাদের অবস্থানে আমরা অটল। এ দেশ সবার। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন চলবে। আজকের এই ওয়াকআউট তারই ফল।’

এর আগে সংসদ অধিবেশনে সরকারি দলের পক্ষ থেকে সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে তা প্রত্যাখ্যান করে অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘ওয়াকআউট বিরোধী দলের অধিকার। বিরোধী দলের একজন বাদে অনেকেই নতুন। নতুন সদস্যদের সবকিছু বুঝতে কিছুটা সময় লাগতে পারে।’

সংবিধান সংশোধন কমিটির বিষয়ে চিফ হুইপ বলেন, ‘এই কমিটি কেবল মাত্র সুপারিশ দেবে। সকলকে নিয়েই সংবিধান সংশোধনের কাজ করার ইচ্ছা রয়েছে সরকারের। আমরা আলোচনার দরজা বন্ধ করব না। আমাদের এত দিনের ফসল আমরা বৃথা যেতে দেব না।’

জনপ্রিয়

দক্ষ কর্মী তৈরিতে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়াচ্ছে এমএএস হোল্ডিংস

সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির

প্রকাশিত ০৯:৫৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬