কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহযোগী সংগঠন ‘পরিসংখ্যান সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বখতিয়ার হামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিক হাসান রাহীম।
রবিবার (১৯ জুলাই) সকালে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জে. এম. আদিব সালমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ রায়হান। শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনিন্দিতা চক্রবর্তী, প্রচার সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের লিমন খান, ক্রীড়া সম্পাদক হিসেবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের কেফায়েত উল্লাহ শুভ এবং প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের তানভীর আলম অর্প।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ফারিয়া ইসলাম ও মো: সাজেদুর রহমান, ২০২১-২২ শিক্ষাবর্ষের মো: তোহেল ও তাহমিদ শান্ত, ২০২২-২৩ শিক্ষাবর্ষের নাজমুল আলম ও সাদিয়া নাসরিন আইরিন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো: শাহাজালাল ও সোহেতা পারভেজ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেহেনাজ আক্তার ও মোহাম্মদ শাহেদ হাসান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নাফিসা বিনতে রশিদ ও বিশ্বজিৎ বসাক আবির।
নবগঠিত কমিটির সাধারন সম্পাদক তৌফিক হাসান রাহীম বলেন, “পরিসংখ্যান সমিতি আমাদের বিভাগের ছাত্র -ছাত্রীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের একটি স্থান। ইনশাআল্লাহ সকল শিক্ষার্থী ও আমাদের বিভাগীয় প্রধান ড. জে এম আদিব সালমান চৌধুরী ও ছাত্র উপদেষ্টা সাফায়েত হোসেন স্যারের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবো।”
সহ-সভাপতি (ভিপি) বখতিয়ার হামীম বলেন, “প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান সমিতির সহ-সভাপতি (ভিপি) পদে আমাকে মনোনীত করায় বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও শিক্ষক মণ্ডলীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার সর্বসম্মতিক্রমে আমার ওপর যে আস্থা ও গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে তার মর্যাদা রক্ষা করব। আমাদের মূল লক্ষ্য হবে বিভাগের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উন্নয়ন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষতা বৃদ্ধি এবং একটি সুসংহত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা। শিক্ষকদের সুচিন্তিত দিকনির্দেশনা ও সবাইকে সাথে নিয়ে আমরা পরিসংখ্যান বিভাগকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।”





























