ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল Logo তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে বিপাকে কুবির শিক্ষার্থীরা Logo যে আমলে বান্দার গুনাহ ঝরে যায় Logo ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম Logo বাণিজ্যিক পোল্ট্রি খামারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া Logo লোডশেডিং সমাধানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী! Logo এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি Logo ছয় মাস পর্যটক যাতায়াত বন্ধ: নতুন প্রাণ পেলো সেন্ট মার্টিন

অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদের কম্পিউটার ল্যাবের অধিকাংশ কম্পিউটার দীর্ঘদিন ধরে অচল ও পুরোনো প্রযুক্তির হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

‎সম্প্রতি সরেজমিনে ল্যাব পরিদর্শনে দেখা যায়, সেখানে থাকা ৩০টি কম্পিউটারের মধ্যে অন্তত ১৫টি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। বাকি কম্পিউটারগুলো সচল থাকলেও সেগুলোর হার্ডওয়্যার ও সফটওয়্যার অত্যন্ত পুরোনো হওয়ায় আধুনিক সফটওয়্যার ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ফলে নির্ধারিত ব্যবহারিক ক্লাসগুলো কার্যকরভাবে পরিচালনা করা যাচ্ছে না।

‎শিক্ষার্থীরা জানান, ল্যাব পরীক্ষার সময়ও অনেককে ব্যক্তিগত ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে হচ্ছে। এতে যাদের ব্যক্তিগত ডিভাইস নেই, তারা আরও বেশি সমস্যার মুখোমুখি হচ্ছেন।

‎অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইনজামামুল হক বলেন, “অর্থনীতি একটি তথ্য, উপাত্ত ও গবেষণানির্ভর বিষয়। ল্যাবভিত্তিক ব্যবহারিক জ্ঞান ছাড়া আমাদের পড়াশোনা অপূর্ণ থেকে যায়। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের কম্পিউটার ল্যাবের অনেকগুলো কম্পিউটার নষ্ট হয়ে পড়ে আছে। একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ল্যাব সুবিধা থেকে বঞ্চিত হবে, এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। এর ফলে আমাদের একাডেমিক অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাই দ্রুত নষ্ট কম্পিউটারগুলো মেরামত অথবা নতুন কম্পিউটার স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”

‎এ বিষয়ে জানতে চাইলে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর হুমায়ুন কবির বলেন, “এটি মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব—এ বিষয়ে আমি অবগত নই। এটি সম্ভবত অর্থনীতি বিভাগের নিজস্ব ল্যাব। কারণ বাংলা ও ইংরেজি বিভাগের জন্য সপ্তম তলায় একটি পৃথক ল্যাব রয়েছে, যেখানে কিছু কম্পিউটারেও সমস্যা রয়েছে। আপনারা যে ল্যাবের কথা বলছেন, সে বিষয়ে আমার কাছে কোনো ডকুমেন্টস নেই।”

ছামিউল/পাবিপ্রবি

জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রকাশিত ০৫:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬