ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক

টিকটকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি কনটেন্ট সহজে চেনার জন্য এবং ব্যবহারকারীদের নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিতে নতুন কিছু উদ্যোগ নিয়েছে টিকটক। এর আওতায় এআই-জেনারেটেড কনটেন্টের ক্ষেত্রে শিক্ষামূলক রিসোর্স এবং স্প্যাম শনাক্ত করার পদ্ধতি নিয়ে আসা হয়েছে।

একইসাথে, এআইভিত্তিক কনটেন্ট ভালোভাবে বুঝতে এবং সঠিক কনটেন্ট-ক্রিয়েটরদের প্রতি আস্থা বজায় রাখতে, বিভিন্ন টুল, সুরক্ষা ব্যবস্থা এবং পার্টনারশিপ বৃদ্ধি করছে টিকটক।

এআই লিটারেসি বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জ্ঞান বাড়াতে এবং সকলকে এআই প্রযুক্তি সম্পর্কে জানাতে, ‘নিউজ অ্যান্ড মিডিয়া লিটারেসি অ্যালায়েন্স’ (এনএএমএলই) এবং ডিপফেক গবেষক হেনরি আইডার এর সাথে মিলে টিকটক একটি ব্যবহারিক গাইড তৈরি করেছে। টিকটকের গ্লোবাল পাবলিক পলিসি টিমের এআই লিড টম ভার্গিস জানান, এআই-জেনারেটেড কনটেন্ট চেনা, তৈরি করা এবং এআই সৃজনশীল আর দায়িত্বশীলভাবে ব্যবহার করতে প্রযুক্তি, পার্টনারশিপ ও রিসোর্সে বিনিয়োগ করা হচ্ছে।

২০২৫ সালের নভেম্বর থেকে ‘নো ফিল্টার’ ও ‘রাস্পবেরি পাই’-এর মতো পার্টনারদের সাথে টিকটকের তৈরি শিক্ষামূলক কনটেন্ট ২০০ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। বিশ্বজুড়ে টিকটক ব্যবহারকারীদের জন্য এই কর্মসূচিতে এ পর্যন্ত ৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টিকটক।

এছাড়া, জেনারেটিভ এআই-এর মাধ্যমে তৈরি ভুয়া তথ্য ও বড় স্প্যাম ঠেকাতেও টিকটক সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই ৮৬ মিলিয়নের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরানো হয়েছে। রাজনীতি, সাম্প্রতিক ঘটনা, স্বাস্থ্য ও আর্থিক পরামর্শের মতো সংবেদনশীল বিষয়ে এআই-ভিত্তিক স্প্যাম পোস্ট করা অ্যাকাউন্টগুলো দ্রুত শনাক্ত করতে টিকটক শীঘ্রই উন্নত প্রযুক্তি ব্যবহারে পরীক্ষা শুরু করবে।

কোনো কনটেন্ট এআই দিয়ে তৈরি কি না তা নিশ্চিত করতে টিকটক ‘সি২পিএ স্টিয়ারিং কমিটি’-তে যোগ দিচ্ছে। ইতোমধ্যে কনটেন্ট ক্রেডেনশিয়ালস, ক্রিয়েটর লেবেল ও নিজস্ব ইনভিজিবল ওয়াটারমার্কিং প্রযুক্তির সাহায্যে টিকটকে ৩ বিলিয়নের বেশি ভিডিওতে লেবেল যুক্ত করা হয়েছে, যেন প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা এআই দিয়ে তৈরি বা এডিট করা কনটেন্ট সহজে চিনতে পারে।
টিকটক ব্যবহারকারীদের সৃজনশীলতা এবং এআই নিয়ে ইতিবাচক অভিজ্ঞতা দিতে ‘স্মার্ট স্প্লিট’ ও ‘এআই আউটলাইন’-এর মতো টুল তৈরিতেও টিকটক কাজ করছে।

পাশাপাশি, ‘ম্যানেজ টপিকস’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফিডে কতটা এআই কনটেন্ট দেখতে চান, তা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন। আরও নিরাপদ ও দায়িত্বশীল কমিউনিটি তৈরির উদ্দেশ্যে শিক্ষা, স্বচ্ছতা ও উদ্ভাবনে টিকটক এমন উদ্যোগ অব্যাহত রাখছে।

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক

প্রকাশিত ১০:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬