ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যাত্রাবাড়ীতে গুলি: অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার চার, বিস্ফোরক নিষ্ক্রিয় Logo রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ Logo লিবিয়ার ‘গেম ঘর’ থেকে মিশরের জেলখানায় ৬ বাংলাদেশি Logo হাসিনাকে ফিরিয়ে আনতে অনড় সরকার, ভারতের কাছে প্রত্যাশা ‘মুখ বন্ধ রাখা’ Logo ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার বাঁধন Logo দেশে নিরক্ষর প্রায় পৌনে ৪ কোটি মানুষ Logo স্ত্রীকে কখনো নিজের মেয়ে, আবার কখনো ভাতিজি বলে বিয়ে দিতেন স্বামী Logo তিন বছরের শিশুর মতো দেখতে ১৭ বছরের ইয়াসিন, দুঃখই যেন তার জীবনসঙ্গী Logo ঘটক এখন অতীত, সঙ্গী খোঁজার নতুন ট্রেন্ড ‘পিচ-এ-ফ্রেন্ড’ Logo ‘এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না’, বাঁধনকে হেনস্তায় পরীমনির ক্ষোভ

জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন

জুলাই আন্দোলনের স্মৃতি ও অভিজ্ঞতা সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে “আমার দেখা জুলাই” শীর্ষক ভিডিও কনটেস্ট-২০২৬ এর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা।

সংগঠনটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী নোবিপ্রবি ও নোয়াখালীর যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের আন্দোলন ঘিরে নিজেদের দেখা, স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে সর্বোচ্চ পাঁচ মিনিটের একটি ভিডিও বক্তব্য তৈরি করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিডিওর শুরুতে অংশগ্রহণকারীকে নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠান, বিভাগ বা শ্রেণি এবং সেশন উল্লেখ করতে হবে। ভিডিওটি ল্যান্ডস্কেপ মোডে ধারণ করতে হবে এবং এতে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যাবে না। পাশাপাশি ভিডিওর ফ্রেম, ব্যাকগ্রাউন্ড ও বক্তব্যের উপস্থাপনা রুচিশীল, মানসম্মত ও সাবলীল হওয়া প্রয়োজন।

ভিডিওটি গুগল ড্রাইভে আপলোড করে নির্ধারিত অনলাইন ফরমের মাধ্যমে অথবা পোস্টারে থাকা কিউআর কোড স্ক্যান করে জমা দিতে হবে। ভিডিও জমা দেওয়ার শেষ সময় ২৫ জুলাই ২০২৬।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য যথাক্রমে ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্যও উপহারের ব্যবস্থা রাখা হয়েছে।

এ বিষয়ে নোবিপ্রবি শাখার ছাত্রশিবিরের সেক্রেটারি আবদুর রহমান বলেন, “জুলাই আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনের স্মৃতি, ত্যাগ ও অভিজ্ঞতাগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। সেই লক্ষ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ‘আমার দেখা জুলাই’ শীর্ষক ভিডিও কনটেস্টের আয়োজন করেছে।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, আন্দোলনের অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণ ভবিষ্যতের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। তাই নোবিপ্রবিসহ নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি।

এই উদ্যোগ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং জুলাই আন্দোলনের চেতনা, ইতিহাস ও আত্মত্যাগকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি কার্যকর মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে।”

রাকিব/নোবিপ্রবি

জনপ্রিয়

যাত্রাবাড়ীতে গুলি: অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার চার, বিস্ফোরক নিষ্ক্রিয়

জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন

প্রকাশিত ০৪:৫৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬