ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা Logo টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত Logo ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় দুপুরে কথা-কাটাকাটি, রাতে আবার মারামারি Logo ‘মির্জাপুর: দ্য মুভি’: কে কত টাকা পারিশ্রমিক নিলেন? Logo ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা Logo দামুড়হুদার মেয়ে অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত Logo স্কুলে যাওয়া সন্তান ফিরবে কি না- ভয় বাড়ছে ফিলিস্তিনি মা-বাবাদের Logo ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত কেমন থাকবে Logo গেস্টরুম-গণরুমের নির্যাতনের ইতিহাস নিয়ে ডাকসুর গ্রন্থ, মোড়ক উন্মোচন Logo মালয়েশিয়ার তিন কারখানায় অভিযান, আটক ১৫৫ বাংলাদেশি

পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্রদের আবাসিক হল জুলাই–৬ হলের ডাইনিংয়ের খাবারে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে।
‎শুক্রবার (৭ আগস্ট) সকালে খাবার খাওয়ার সময় এক আবাসিক শিক্ষার্থীর ভাতের মধ্যে পোকা পাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

‎প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে শিক্ষার্থীরা হলের ডাইনিংয়ে সকালের খাবার খেতে আসেন। এ সময় এক শিক্ষার্থী তার ভাতের মধ্যে সাদা রঙের একটি পোকা দেখতে পান। পরে তিনি বিষয়টি আশপাশের শিক্ষার্থীদের দেখান এবং খাবার পরিবেশনকারীকে বিষয়টি জানান। এরপর তিনি খাবার না খেয়েই ডাইনিং থেকে চলে যান।

‎ঘটনাস্থলে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী বলেন, ‘আজ সকালে ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় আমার পাশে বসা একজন ভাই ভাতের মধ্যে সাদা একটা পোকা পান। তিনি আশপাশের সবাইকে বিষয়টি দেখান। পরে খাবার পরিবেশনকারীকে বিষয়টি জানালে তিনি বাবুর্চিকে ডাকেন। ওই ভাই বাবুর্চিকে বলেন তিনি তবে কোন উত্তর দেননি। পরে আমি পোকার একটি ছবি তুলি। এরপর ওই ভাই খাবার না খেয়েই চলে যান।’

‎নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন,সকাল ৯টার দিকে সকালের খাবার খেতে গিয়ে আলু ভর্তার মধ্যে একটি পোকা দেখতে পাই। পরে বিষয়টি ডাইনিংয়ের স্টাফদের জানালে তারা দাবি করেন, ডাল রান্না করার সময় ওই পোকাটি ডালের মধ্যে পড়ে পরে আলু ভর্তায় এসেছে। তবে বিষয়টি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। পোকাটি নষ্ট আলুর মধ্যে বেড়ে ওঠা বলেই মনে হয়েছে। বিষয়টি তারা স্বীকার করতে নারাজ।
‎ডাইনিংয়ের খাবারের মান উন্নত করার কথা বলে কিছুদিন হলো অতিরিক্ত খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও খাবারের মধ্যে এমন পোকা পাওয়া অত্যন্ত দুঃখজনক। পরে খাবার না খেয়েই আমি চলে এসেছি।

‎এ বিষয়ে জানতে চাইলে জুলাই–৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, আমি এ বিষয়ে অবগত নই। আমি এসে এটি দেখবো কিভাবে হলো।

জনপ্রিয়

তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রকাশিত ০১:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬