ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল Logo বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভোটের ফল প্রকাশ, ‘হ্যাঁ’ ভোটের জয় Logo বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক মাইগ্রেশনের পক্ষে ৮৬.৪% শিক্ষার্থী Logo নবনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশনের পক্ষে কবি নজরুল কলেজের ৯৬.৭ শতাংশ শিক্ষার্থী Logo বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo মির্জা ফখরুলকে অগ্রিম শুভেচ্ছা জানালেন অলি আহমদ Logo রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল

বাংলাদেশের মোবাইল গেমিং ও ই-স্পোর্টস অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পিএমএনসি ফল বাংলাদেশ ২০২৬ (PMNC Fall Bangladesh 2026)-এর সঙ্গে যুক্ত হয়েছে গ্লোবাল মোবাইল ব্র্যান্ড ইনফিনিক্স। টুর্নামেন্টটির অফিশিয়াল স্মার্টফোন পার্টনার হিসেবে থাকছে ইনফিনিক্স। দেশের ই-স্পোর্টস ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করা এবং ক্রমবর্ধমান মোবাইল গেমিং কমিউনিটির জন্য নতুন সুযোগ তৈরি করাই এই অংশীদারত্বের লক্ষ্য। আগামী ২৭ ও ২৮ আগস্ট রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল।

দুই দিনের গ্র্যান্ড ফাইনালে দেশের সেরা পাবজি মোবাইল দলগুলো জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজয়ী দলগুলোর জন্য থাকছে ১০ লাখ টাকা প্রাইজপুল। যেখানে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে কৌশল, দলগত সমন্বয় ও ধারাবাহিক পারফরম্যান্সই খেলোয়াড়দের সাফল্যের মূল চাবিকাঠি হবে।

রাজশাহীর গেমিংপ্রেমীদের জন্যও এই আয়োজন দেশের অন্যতম বড় জাতীয় পর্যায়ের ই-স্পোর্টস প্রতিযোগিতা সরাসরি উপভোগের সুযোগ তৈরি করবে। বাংলাদেশে মোবাইল গেমিংয়ের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। পাবজি মোবাইল-এর মতো প্রতিযোগিতামূলক গেম দেশে ই-স্পোর্টস খেলোয়াড় ও দর্শক কমিউনিটি গড়ে তুলতে ভূমিকা রাখছে।

অফিশিয়াল স্মার্টফোন পার্টনার হিসেবে ইনফিনিক্স মোবাইল গেমিং ও ই-স্পোর্টস ইকোসিস্টেমে তাদের ধারাবাহিক সম্পৃক্ততার অংশ হিসেবে এই টুর্নামেন্টে যুক্ত হয়েছে। প্রতিযোগিতামূলক গেমিংয়ে স্মার্টফোনের গুরুত্ব বাড়ার পাশাপাশি দীর্ঘ সময়ের গেমিং সেশনে স্থিতিশীল পারফরম্যান্স ও নির্ভরযোগ্য ব্যাটারি পারফরম্যান্সের চাহিদাও বাড়ছে।

গেমারদের কথা বিবেচনায় রেখে Infinix NOTE 60 Pro-তে রয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট, ৬,৫০০এমএএইচ ব্যাটারি, ৯০ওয়াট ফাস্ট চার্জিং এবং উন্নত সেলফ-হিলিং ব্যাটারি প্রযুক্তি। এসব ফিচার দীর্ঘ সময়ের গেমিংসহ দৈনন্দিন ব্যবহারে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স দিতে সহায়তা করে।

গেমারদের জন্য পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও দ্রুত চার্জিংয়ের সমন্বয়ে তৈরি NOTE 60 Pro বাংলাদেশের অনুমোদিত ইনফিনিক্স স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে।

PMNC Fall Bangladesh 2026-এর গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফল এডিশনের পর্দা নামবে। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল পাবজি বাংলাদেশ-এর অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

জনপ্রিয়

প্রকাশিত ০৯:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬