ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুলকে অগ্রিম শুভেচ্ছা জানালেন অলি আহমদ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব.) অলি আহমদ

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছো জানান তিনি।

অলি আহমদ বলেন, রাষ্ট্রপতি হওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এক সঙ্গে অনেক দিন কাজ করেছি। আপনার (মির্জা ফখরুল ইসলাম) কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। দেশের মঙ্গলের জন্য আপনি কাজ করবেন এটাই প্রত্যাশা।

তিনি বলেন, আমাকে যারা সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন অনেক সংস্থা জরিপ পরিচালনা করেছে। জরিপে জনগণ আমাকে ৬৮ থেকে ৭০ শতাংশ ভোট দিয়েছে। অন্যদিকে, মির্জা ফখরুল ইসলামকে ২৮, ২৯ বা ৩১ শতাংশ ভোট দিয়েছে। সুতারাং জনগণ তাদের মতামত পরিস্কারভাবে প্রকাশ করেছে।

অলি আহমদ বলেন,রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে আপনারা জানেন। আমরা আশা করব আগামীদিন সংসদ বসলে ক্ষমতার ভারসাম্য আসবে।

এদিকে, জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়েছে। এ নির্বাচনে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ সংসদ সদস্যরা।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

জাতীয় সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন হওয়ায় মির্জা ফখরুলের জয় কার্যত নিশ্চিত। তবে একাধিক প্রার্থী থাকায় আইন অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও ভোট দিতে পারবেন। অন্যদিকে, সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদের ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

উল্লেখ্য, গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ৬ আগস্ট রাষ্ট্রপতির শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশনের পক্ষে কবি নজরুল কলেজের ৯৬.৭ শতাংশ শিক্ষার্থী

রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুলকে অগ্রিম শুভেচ্ছা জানালেন অলি আহমদ

প্রকাশিত ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬