ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় এনবিআর-মন্ত্রণালয়ের কর্মীসহ গ্রেপ্তার ৭ Logo হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ইউনূস Logo বিজেপি কেন ‘সরকার বদলের পাঁয়তারা’ দেখছে, কেন আসছে বাংলাদেশ প্রসঙ্গ? Logo প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে; প্রেস সচিব Logo কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু-হামের রোগীর ঢল Logo ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার Logo জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাবনা দৃশ‍্যত ‘জিম্মিদশায় আবদ্ধ’: টিআইবি Logo শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার Logo ডেঙ্গুবিরোধী অভিযান: জরিমানার অর্থ মৃতদের পরিবারকে দেওয়ার প্রস্তাব দেবেন ডিএসসিসি প্রশাসক

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেফতার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৩:০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ১৬১ বার পঠিত

বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান এবং গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে দুপুরে তাকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ।

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি মামলায় রাজধানীর প্রগতি সরণি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান। তিনি বলেন, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট ‘সরকার ঘনিষ্ঠ’ তকমা দিয়ে ঢাকার প্রগতি সরণির ‘গান বাংলা’র কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেয়া হয়।

১০ তলা ভবনের বেশিরভাগ ফ্লোরে চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্র ছিল। সব মিলিয়ে সেদিন কয়েক কোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতির শিকার হয় চ্যানেলটি।

সেদিন তাপস ফেসবুকে লিখেছেন, “জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক। আমার মৃত্যু হয় রোজ। তবুও জন্ম নিই দৈনিক। আমি তাপস।”

জনপ্রিয়

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় এনবিআর-মন্ত্রণালয়ের কর্মীসহ গ্রেপ্তার ৭

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেফতার

প্রকাশিত ০৩:০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪