বাগেরহাটের কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা ও সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধিসহ শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।






































