ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার থেকে সরিয়ে মাহফুজুর রহমানকে করা হলো তথ্য কমিশনার Logo রাজধানীর ১৩ স্পটে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন Logo রূপপুর বিদ্যুৎকেন্দ্র: জরুরি পরিস্থিতির প্রস্তুতি আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ Logo ল্যাবে তৈরি ‘মানব মস্তিষ্ক’ মহাকাশে পাঠাল স্পেসএক্স Logo অর্থ সঞ্চয়ের জন্য উপকারী হতে পারে ‘অর্থ বন্ধু’ Logo জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ Logo ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম দেখতে আজিমপুর-ধানমন্ডিতে প্রধানমন্ত্রী Logo আখাউড়ায় মন্দিরে চুরি, পণ্য উদ্ধার করে বুঝিয়ে দিলো পুলিশ Logo তৌফিক ভাইয়ের স্মরণে Logo বঙ্গভঙ্গ দিবসে বিএনপির কর্মসূচি না থাকায় জেডিপির ক্ষোভ

জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

খেলা ডেস্ক: দীর্ঘদিন ওয়ানডে ফরম্যাটের বাইরে থাকার পর ফের ৫০ ওভারের ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন পর মাঠে নামায় এই ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

আসন্ন এই সিরিজের স্কোয়াডে প্রায় সব নিয়মিত খেলোয়াড় থাকলেও ইনজুরির কারণে পেসার নাহিদ রানা দলকে সার্ভিস দিতে পারছেন না। দলের পেস বোলিং আক্রমণে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের পাশাপাশি হাসান মাহমুদও বিবেচনায় রয়েছেন। তবে মুস্তাফিজুরের সাম্প্রতিক ফর্ম খুব একটা আশাব্যঞ্জক নয় এবং তিনি এশিয়ান গেমসেও আশানুরূপ পারফর্ম করতে পারেননি। স্পিন বিভাগে একাদশে চমক হিসেবে থাকতে পারেন আলিস আল ইসলাম এবং তার সঙ্গে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে।

দলের মূল দুশ্চিন্তার জায়গা হিসেবে রয়েছে ব্যাটিং ইউনিট নিয়ে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী কে হবেন, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও দৌড়ে এগিয়ে আছেন সৌম্য সরকার ও সাইফ হাসান। অন্যদিকে, অসুস্থতা কাটিয়ে সর্বশেষ টেস্ট সিরিজে ফেরা নাজমুল হোসেন শান্ত এই ম্যাচেও একাদশে থাকছেন। এছাড়া ব্যাটিংয়ের মিডল অর্ডারে লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেনরা দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশের সম্ভাব্য এই একাদশে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের সাথে মিডল অর্ডারে থাকছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। দলের উইকেটরক্ষক ও অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। সার্বিক এই স্কোয়াড ও একাদশ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করতে মুখিয়ে আছে বাংলাদেশ দল।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার থেকে সরিয়ে মাহফুজুর রহমানকে করা হলো তথ্য কমিশনার

জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

প্রকাশিত ০৪:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬