ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হুতি হামলা থেকে সৌদি আরবের সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য Logo রাজধানীতে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন Logo এলপিজির দাম কত বাড়াতে চায় কোম্পানিগুলো? বিইআরসিতে প্রস্তাব Logo সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, আপনি বাংলাদেশি: প্রধানমন্ত্রী Logo ভিক্ষা করার অভিযোগে রিয়াদে বাংলাদেশি ও ভারতীয় ৪ জন গ্রেপ্তার Logo লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষক দল নেতা গ্রেপ্তার Logo টাইগার শ্রফ নয়, মূল নিশানা ছিল অন্য কেউ: এনডিটিভি Logo বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে Logo নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি Logo হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান

লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষক দল নেতা গ্রেপ্তার

অপরাধ ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আত্মীয়ের বাসায় বেড়াতে আসা এক প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধরের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ অক্টোবর দুপুরে পৌরসভার মীরগঞ্জ সড়কের একটি ভবনে এই জিম্মি ও হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসী সবুজ ও তার স্ত্রী মিলি আক্তারকে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ এবং অর্থ ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বিবরণ অনুযায়ী, মিলির বান্ধবী সাথী আক্তারের মেয়ের জন্মদিনের দাওয়াতে ওই বাসায় গিয়েছিলেন মিলি। হঠাৎ কিছু লোক বাসায় প্রবেশ করে মিলির সঙ্গে অসদাচরণ শুরু করে এবং স্বর্ণালংকার লুট করে নেয়। মিলি বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়। পরে হামলাকারীরা মিলির মাকে ফোন করে জানান যে তার মেয়েকে একটি ছেলের সঙ্গে আটকে রাখা হয়েছে।

খবর পেয়ে স্বামী সবুজ স্ত্রীকে উদ্ধার করতে সেখানে গেলে তাকেও বেদম মারধর করা হয়। এ সময় হামলাকারীরা সবুজের মানিব্যাগ থেকে নগদ পঁচিশ হাজার টাকা এবং ব্যাংকের কার্ড ছিনিয়ে নেন। পরবর্তীতে ওই দম্পতির মধ্যে অবৈধ সম্পর্কের মিথ্যা অভিযোগ তুলে তাদের এক কক্ষে আটকে ভিডিও ধারণ করা হয়। দম্পতি তাদের বিয়ের ছবি দেখালে হামলাকারীরা পালিয়ে যান এবং কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য হুমকি দেন।

ঘটনার পরদিন ভুক্তভোগী সবুজ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও রায়পুর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে রায়পুর বাজারের দেনায়েতপুর এলাকা থেকে রিয়াদ হাসান বয়াতি নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তাকে আদালতে পাঠানো হবে।

জনপ্রিয়

হুতি হামলা থেকে সৌদি আরবের সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষক দল নেতা গ্রেপ্তার

প্রকাশিত ১২:০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬