ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মোংলায় প্রধানমন্ত্রী

সারাদেশ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, একটি বিশেষ হেলিকপ্টারযোগে তিনি বন্দরের হেলিপ্যাডে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হেলিপ্যাডে পৌঁছানোর পর সরকারপ্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যরা। এ সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসানসহ খুলনা অঞ্চলের বেশ কয়েকজন সংসদ সদস্যও সেখানে উপস্থিত ছিলেন।

সফরের অংশ হিসেবে মোংলায় নির্ধারিত কর্মসূচি শেষ করে বাগেরহাট সদরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি হযরত খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করার কর্মসূচি পালন করবেন। মাজার জিয়ারত শেষে সড়কপথে তিনি খুলনার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছে তিনি তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ার উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করবেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর এটি তার দ্বিতীয় খুলনা ও বাগেরহাট সফর। এর আগে গত এক মাস আগে তিনি প্রথমবারের মতো সুন্দরবন ও মোংলা বন্দর এলাকা পরিদর্শন করেছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দর হবে অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

মোংলায় প্রধানমন্ত্রী

প্রকাশিত ১১:২২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬