ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মোংলার পথে প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টারেযোগে বাগেরহাটের মোংলার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ে এই সফর শুরু হয় বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মোংলা বন্দরে পৌঁছে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরবর্তীতে সড়কপথে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব গ্রহণের পর এটি তার দ্বিতীয় খুলনা ও বাগেরহাট সফর।

সফরের শুরুতে মোংলা বন্দরে ইনভেস্টমেন্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ওই বন্দরে দুটি নতুন কনটেইনার জেটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। নির্ধারিত কার্যক্রম শেষে সড়কপথে বাগেরহাট সদর অভিমুখে রওনা হয়ে ঐতিহাসিক হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করবেন তিনি।

বাগেরহাটের কর্মসূচি সম্পন্ন করে সড়কপথে খুলনার সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন সরকারপ্রধান। সেখান থেকে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে গিয়ে তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ তৈরির উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এই উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী ক্রীড়া ক্ষেত্রে নতুন প্রতিভা অন্বেষণ ও বিকাশ ঘটানো হবে।

সব কর্মসূচি সফলভাবে শেষ করে বিকেলে নির্ধারিত সময়ে হেলিকপ্টারে করে ঢাকার পথে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তার তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এর আগে গত ২২ অক্টোবর তিনি প্রথমবার এই অঞ্চলে সফর করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সুন্দরবন পরিদর্শন করেছিলেন।

জনপ্রিয়

রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, প্রধান চরিত্রে নিশো ও মেহজাবীন

মোংলার পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত ০৯:৫২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬