সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজাকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেলিম রেজাকে তাঁর সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাহিদ মাহবুব সানিকেও প্রাথমিক সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, সেলিম রেজার বিরুদ্ধে এর আগেও একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে বাস আটকে রাখা, দোকান দখলের চেষ্টা, জুলাই আন্দোলনে শহীদ আলিফের বাবাকে হুমকি দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবহনে অর্থ দাবির অভিযোগ রয়েছে। সর্বশেষ এক ব্যক্তির দায়ের করা সাধারণ ডায়েরিতেও সেলিম রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে হুমকি, গালিগালাজ ও চাপ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে।
সর্বশেষ সংবাদ
বিতর্কিত জাবি ছাত্রদল নেতা সেলিম রেজাকে বহিষ্কার
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত ১০:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- ৬ বার পঠিত
জনপ্রিয়
































