ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

পরীমনিকে লিগ্যাল নোটিশ, যেসব কাজে বিরত থাকার আহ্বান

আইন-আদালত ডেস্ক: সাংবাদিককে হয়রানি, অশালীন গালিগালাজ, হত্যার হুমকি এবং জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ৮ নভেম্বর শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এই নোটিশ পাঠান। নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত চত্বরে ঘটা ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার তার নোটিশে উল্লেখ করেছেন যে, পরীমনি বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অস্থিরতা তৈরি করছেন। পাশাপাশি তিনি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সুন্দর ধারা ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে। একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে তার আচরণ আরও বেশি সংযত ও দায়িত্বশীল হওয়া উচিত বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট আইনজীবী।

নোটিশে আরও বলা হয়েছে, ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, হুমকি প্রদান, অঙ্গভঙ্গি এবং শৈল্পিক মূল্যহীন নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য পরিবেশন থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। চলচ্চিত্র, ভিডিও বা অন্য কোনো মাধ্যমে এ ধরনের কনটেন্ট ধারণ ও প্রদর্শন না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে পরীমনির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া না হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

জনপ্রিয়

জেমস বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসন ও হল্ট

পরীমনিকে লিগ্যাল নোটিশ, যেসব কাজে বিরত থাকার আহ্বান

প্রকাশিত ১১:২২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬