ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

নন-স্টিক প্যানে খাবার লেগে যায় কেন?

লাইফস্টাইল ডেস্ক: রান্নার সময় নন-স্টিক প্যানে খাবার লেগে যাওয়া এবং পাত্রটি পরিষ্কার করতে কষ্ট হওয়ার মতো ঘটনা প্রায়ই দেখা যায়। প্যানের প্রলেপের ক্ষয়, অতিরিক্ত তাপ প্রয়োগ কিংবা ভুল পদ্ধতিতে পরিষ্কার করার কারণে এই সমস্যা তৈরি হতে পারে। গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও অন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাতের মতে, এই পাত্রের ওপরের বিশেষ প্রলেপের কার্যকারিতা কমে যাওয়ার কারণেই মূলত খাবার আটকে যায়। নিয়মিত ব্যবহারের ফলে প্রলেপটি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং অসতর্কতার কারণে এই প্রক্রিয়া আরও দ্রুত ঘটে।

নতুন প্যানে খাবার সহজে সরে গেলেও সময়ের সঙ্গে সঙ্গে তার স্থায়িত্ব কমতে থাকে। বিশেষ করে অতিরিক্ত তাপ প্রয়োগের ফলে প্রলেপের ওপর বড় ধরনের চাপ পড়ে, যা এর কার্যকারিতা নষ্ট করে দেয়। অনেক সময় দ্রুত রান্না করার জন্য অতিরিক্ত আঁচ ব্যবহার করা হয় কিংবা খালি প্যান দীর্ঘক্ষণ গরম করে রাখা হয়। এছাড়া রান্নার সময় ধাতব খুন্তি, চামচ বা ধারালো উপকরণ ব্যবহার করলে প্রলেপে ছোট বড় আঁচড় পড়তে পারে। এই সামান্য আঁচড়গুলোই নিয়মিত ব্যবহারে বড় হয়ে প্যানের মারাত্মক ক্ষতিসাধন করে।

প্যান পরিষ্কার করার ভুল পদ্ধতিও এর আয়ু কমিয়ে দেওয়ার জন্য সমানভাবে দায়ী। রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গরম প্যান ঠান্ডা পানিতে ডুবিয়ে দেওয়া উচিত নয়, কারণ এতে তাপমাত্রার আকস্মিক পরিবর্তনে প্রলেপ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া শক্ত বা ধারালো মাজুনি এবং তারের জালি দিয়ে ঘষাঘষি করলে প্যানের আস্তরণে আঁচড় পড়ে। প্যানে খাবার আটকে গেলে তা জোর করে না তুলে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে নরম স্পঞ্জ ও সাবান দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করা উচিত।

একবার নন-স্টিক প্যানের প্রলেপ নষ্ট হয়ে গেলে তা নির্ভরযোগ্য উপায়ে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে রান্নার সময় কাঠের বা তাপসহনশীল নমনীয় উপকরণ ব্যবহার করলে এবং কম থেকে মাঝারি আঁচে রান্না করলে এর স্থায়িত্ব বাড়ানো যায়। এছাড়া প্যানগুলো সংরক্ষণের সময় একটির ওপর আরেকটি গাদাগাদি করে না রেখে মাঝখানে নরম কাপড় ব্যবহার করা উচিত। প্রতিদিনের সব ধরনের রান্নার জন্য নন-স্টিক পাত্র ব্যবহার না করে রান্নার ধরন অনুযায়ী উপযুক্ত পাত্র বেছে নেওয়া ভালো।

জনপ্রিয়

সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

নন-স্টিক প্যানে খাবার লেগে যায় কেন?

প্রকাশিত ০১:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬