ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সৌরজগতের ভবিষ্যত কেমন, দেখাল শ্বেত বামনের জোড়া বলয়

প্রযুক্তি ডেস্ক: মহাকাশে সূর্যের মতো একটি মৃত তারার চারপাশ ঘিরে থাকা দুটি বলয়ের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিদরা। পৃথিবী থেকে প্রায় এক হাজার ৬০০ আলোকবর্ষ দূরে মিল্কি ওয়ের ভার্গো তারামণ্ডলে অবস্থিত ‘জে ১৩২৮-১৪৫০’ নামের শ্বেত বামন তারাটি নিয়ে এই গবেষণা চালানো হয়। চিলিতে অবস্থিত ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির ভেরি লার্জ টেলিস্কোপের মাধ্যমে বিরল এই জ্যোতির্বৈজ্ঞানিক আবিষ্কার করা হয়েছে। বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত এই গবেষণার ফলাফল জ্যোতির্বিজ্ঞানজগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

কোটি কোটি বছর আগে সূর্যের জ্বালানি ফুরিয়ে গেলে সেটি আকারে প্রসারিত হয়ে লোহিত দানব বা রেড জিয়ান্টে রূপ নেয়। একপর্যায়ে তারার বাইরের অংশ ঝরে গিয়ে এর ঘন কেন্দ্রটি শ্বেত বামনে পরিণত হয় এবং এর আশপাশে গ্রহের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। গবেষকরা জানিয়েছেন, নতুন আবিষ্কৃত এই শ্বেত বামনকে ঘিরে থাকা ধ্বংসাবশেষের ডিস্কটি একটির বদলে দুটি আলাদা রিং বা বলয় নিয়ে গঠিত। এর আগে আবিষ্কৃত একুশটি শ্বেত বামনে কেবল একটি করে বলয় দেখা গেলেও এবারই প্রথম দুটি সমকেন্দ্রিক বলয়ের উপস্থিতি মিলেছে।

গবেষণাটির অন্যতম লেখক এবং চিলির ফেদেরিকো সান্তা মারিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটির জ্যোতির্বিদ ফেলিপ লাগোস-ভিলচেস জানান যে, গ্রহমণ্ডলের অবশিষ্ট অংশ ধারণার চেয়েও বেশি জটিল হতে পারে। তারার রূপান্তর প্রক্রিয়ার সময় টিকে থাকা পাথুরে বস্তুগুলোর প্রভাবেই মূলত এই বলয়গুলো তৈরি হয়েছে। শ্বেত বামনের মহাকর্ষীয় টানে কাছাকাছি চলে আসা বস্তুগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে ধূলিকণা ও গ্যাসের বলয় সৃষ্টি করে। ভেতরের দিকে অক্ষত থাকা দুটি অপেক্ষাকৃত ছোট পাথুরে বস্তু বা গ্রহের প্রভাবে উপাদানগুলো জোড়ায় জোড়ায় বিন্যস্ত হয়েছে।

বিজ্ঞানীদের মতে, আজ থেকে প্রায় ৫০০ কোটি বছর পর আমাদের সূর্যও একসময় লোহিত দানব এবং পরবর্তীতে শ্বেত বামনে পরিণত হবে। সেই ভবিষ্যতে আমাদের সৌরজগতের ভেতরের দিককার বুধ বা শুক্র গ্রহ বিলীন হলেও দূরের গ্রহগুলোর টিকে থাকার সম্ভাবনা রয়েছে। শ্বেত বামনে পরিণত হওয়ার পর সৌরজগতের অবশিষ্ট গ্রহাণু বা বস্তুগুলোও মহাকর্ষীয় টানে ছিন্নভিন্ন হয়ে এমন বলয় তৈরি করতে পারে। এই আবিষ্কার আমাদের নিজস্ব সৌরজগতের দূরবর্তী ভবিষ্যতের সম্ভাব্য এক চিত্র ফুটিয়ে তুলেছে।

জনপ্রিয়

ফার্মগেটে বাসে আগুন

সৌরজগতের ভবিষ্যত কেমন, দেখাল শ্বেত বামনের জোড়া বলয়

প্রকাশিত ০২:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬