ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শ্রীলঙ্কাকে চার গোল দিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ Logo ডাচেস সোফির উপস্থিতিতে ব্রিটিশ রাজার পদক নিলেন ভ্যালেরি টেইলর Logo সিলেট সীমান্তে এয়ারগান ও গুলিসহ ভারতীয় ২ খাসিয়া নাগরিক আটক Logo ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের Logo ঢাবির জগন্নাথ হলে সরস্বতী প্রতিমা নির্মাণের বিরোধিতায় হেফাজত Logo নারায়ণগঞ্জে মন্দির ‘ভাঙচুর’, পুলিশ হেফাজতে নিট কনসার্নের পরিচালকসহ ২ জন Logo পোশাক খাতে অস্থিরতার নেতৃত্বে বিরোধী দলের শ্রমিক সংগঠনও: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo মানুষের মনের অন্ধকার দিকগুলোই সবচেয়ে রহস্যময়: শফিক রিয়ান Logo ‘ঘুষ’ দাবির ভিডিও ছাড়ানোর পর ‎লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত

‘প্রয়াস’ পরিদর্শনে জুবাইদা রহমান: ‘প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান’

জাতীয় ডেস্ক: সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। ঢাকা সেনানিবাসে অবস্থিত এই প্রতিষ্ঠানে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সংশ্লিষ্টরা। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়।

পরিদর্শনের শুরুতে তাকে দেশব্যাপী প্রয়াসের বিভিন্ন শাখায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। পরে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের ভূমিকার কথা তুলে ধরা হয়। সুযোগের অভাবে কোনো শিশু যেন পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জুবাইদা রহমান।

তিনি মন্তব্য করেন যে প্রতিটি শিশুই দেশের জন্য অত্যন্ত মূল্যবান এবং যথাযথ যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি অত্যন্ত আনন্দঘন পরিবেশে প্রয়াসের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

জনপ্রিয়

শ্রীলঙ্কাকে চার গোল দিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

‘প্রয়াস’ পরিদর্শনে জুবাইদা রহমান: ‘প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান’

প্রকাশিত ০৪:২২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬