আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেইন সংকট সমাধানের লক্ষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেইনের প্রতিনিধিদের অংশ গ্রহণে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ প্রায় নয় মাস বিরতির পর দুই দেশের শীর্ষ কর্মকর্তারা সরাসরি এই বৈঠকে অংশ নেন। বিভিন্ন ভূরাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে কেন্দ্র করে এতদিন এই আলোচনা স্থগিত ছিল। বৈঠকে চার ঘণ্টা ধরে রুদ্ধদ্বার আলোচনা হলেও কিইভ ও মস্কোর প্রতিনিধিরা সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ উপস্থিত ছিলেন। প্রধান বৈঠকের পাশাপাশি তারা ইউক্রেইন ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ও নেটো কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি পার্শ্ববৈঠক করেন। ইউরোপীয় নেতারা মহাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনায় জোরালোভাবে অন্তর্ভুক্ত হওয়ার দাবি জানিয়ে আসছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সশরীরে উপস্থিত না থাকলেও প্রথম দিনের এই অগ্রগতিকে অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন।
বৈঠকের মূল ফোকাস ছিল যুদ্ধপরবর্তী নিরাপত্তা উদ্বেগ এবং পূর্ব ইউক্রেনের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মতপার্থক্য কমানো। মার্কিন কর্মকর্তাদের মতে, প্রকাশ্য অনড় মনোভাবের থাকলেও মস্কো ও কিইভ ভেতরে ভেতরে কিছুটা নমনীয়তা প্রদর্শন করছে। তবে যুদ্ধবিরতির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সরাসরি খারিজ করে দিয়েছেন। তার মতে, সাময়িক যুদ্ধবিরতি হলে ইউক্রেনীয় বাহিনী নিজেদের পুনর্গঠনের সুযোগ পাবে যা রাশিয়া কোনোভাবেই মেনে নেবে না।
পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো নির্ধারণ নিয়েই মূলত মূল বিরোধ চলমান রয়েছে। রাশিয়া দোনেৎস্কের অবশিষ্ট অংশ দাবি করলেও কিইভ বর্তমান যুদ্ধরেখা অপরিবর্তিত রাখার পক্ষে অবস্থান নিয়েছে। এই আলোচনায় সংকট নিরসনে একটি হটলাইন চালু এবং নেটো-রাশিয়া কাউন্সিল পুনরায় সক্রিয় করার প্রস্তাব রাখা হয়েছে। পশ্চিমা মিত্রদের সহায়তা ও পূর্ব ইউরোপে নেটোর প্রভাব কমানোই উভয় পক্ষের মূল নিরাপত্তা উদ্বেগের বিষয়।



































