ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডাচেস সোফির উপস্থিতিতে ব্রিটিশ রাজার পদক নিলেন ভ্যালেরি টেইলর Logo সিলেট সীমান্তে এয়ারগান ও গুলিসহ ভারতীয় ২ খাসিয়া নাগরিক আটক Logo ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের Logo ঢাবির জগন্নাথ হলে সরস্বতী প্রতিমা নির্মাণের বিরোধিতায় হেফাজত Logo নারায়ণগঞ্জে মন্দির ‘ভাঙচুর’, পুলিশ হেফাজতে নিট কনসার্নের পরিচালকসহ ২ জন Logo পোশাক খাতে অস্থিরতার নেতৃত্বে বিরোধী দলের শ্রমিক সংগঠনও: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo মানুষের মনের অন্ধকার দিকগুলোই সবচেয়ে রহস্যময়: শফিক রিয়ান Logo ‘ঘুষ’ দাবির ভিডিও ছাড়ানোর পর ‎লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত Logo বিরোধীদলীয় নেতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

শিক্ষা ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয় থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নীতিমালা অনুযায়ী দেশের সব বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পৃথক ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছিল।

নতুন নিয়ম অনুযায়ী প্রাথমিক স্তরের প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন বাধ্যতামূলক করা হয়েছে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত খালি থাকা আসনগুলোতে লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করতে হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ নম্বর। অন্যদিকে চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান থাকবে একশ নম্বর এবং এই পরীক্ষাগুলোর সময়কাল দুই ঘণ্টা নির্ধারিত হয়েছে।

নীতিমালায় শিক্ষার্থীদের বয়সসীমা এবং জন্মতারিখের বিষয়েও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ছয় থেকে সাত বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য অনলাইনে জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়স নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত ছাড় পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির সময় স্থানীয় শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কোটা সংরক্ষণের বিধান রাখা হয়েছে। ভর্তি আবেদন ফি এবং সেশন চার্জসহ অন্যান্য ফির সর্বোচ্চ সীমাও নতুন এই নীতিমালায় স্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখা এবং অতিরিক্ত ব্যয় রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা মেনে পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে হবে।

জনপ্রিয়

ডাচেস সোফির উপস্থিতিতে ব্রিটিশ রাজার পদক নিলেন ভ্যালেরি টেইলর

স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

প্রকাশিত ০৪:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬