ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিস: পরীক্ষা করবেন কখন? Logo ইংল্যান্ডের বিপক্ষে ফিরছেন ওইয়ারসাবাল ও ইয়ামাল Logo ম‍্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে যুক্তরাষ্ট্র ছাড়ছেন পচেত্তিনো Logo নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’: ধরা পড়া ২ পরীক্ষার্থী রিমান্ডে Logo চোখ, কিডনি ও পায়ের সুরক্ষা: ডায়াবেটিস রোগীদের জরুরি পরীক্ষা ও যত্ন Logo ‘ফ্যাসিবাদ-স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ’ Logo গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে বমি-ডায়রিয়া, হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক Logo সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন Logo গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন Logo জন্মদিনে হুমায়ূননামা

এনভিডিয়া থেকে স্নায়ুযুদ্ধ: প্রেমের ফাঁদ পেতে যেভাবে তথ্য হাতিয়ে নেয় গুপ্তচররা

আন্তর্জাতিক ডেস্ক: গোয়েন্দা থ্রিলারের দুনিয়ায় বহুল পরিচিত ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদ পাতার কৌশল কেবল কল্পকাহিনীতেই সীমাবদ্ধ নয়। বাস্তব দুনিয়ায় বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো বহু বছর ধরে এই কৌশল ব্যবহার করে আসছে। সম্প্রতি বিশ্বের অন্যতম মূল্যবান এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার শীর্ষ পদ থেকে জেনসেন হুয়াংয়ের সরে দাঁড়ানোর ঘটনা এই বাস্তবতাকে নতুন করে আলোচনায় এনেছে। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তথ্য পাচার হয়ে থাকতে পারে। যদিও বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে, তবে এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশাধিকার রয়েছে এমন ব্যক্তিদের নিশানা করতে গোয়েন্দা সংস্থাগুলো এই ফাঁদ ব্যবহার করে থাকে। বিজনেস ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ‘স্ট্র্যাটেজি রিস্কস’-এর প্রতিষ্ঠাতা আইজ্যাক স্টোন ফিশ জানান, গুপ্তচরবৃত্তির ইতিহাসে এটি একটি পুরোনো কৌশল, যা চীন ও রাশিয়ার গোয়েন্দারা এখনো অহরহ ব্যবহার করেন। সিআইএর সাবেক কর্মকর্তা জন সাইফার উল্লেখ করেন যে, কর্তৃত্ববাদী সরকারগুলো টার্গেট ব্যক্তির পরিবারকে জিম্মি করা কিংবা দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারির মতো কঠোর চাপ প্রয়োগ করে এজেন্ট নিয়োগ করে থাকে। এছাড়া লক্ষ্যবস্তুকে আপত্তিকর পরিস্থিতিতে ফেলে ব্ল্যাকমেইল করার কৌশলও অতীতে বহুবার প্রয়োগ করা হয়েছে।

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, স্নায়ুযুদ্ধের সময় থেকেই রোমিও স্পাই বা প্রেমের ছদ্মবেশে তথ্য চুরির নানা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ১৯৬০ থেকে ১৯৮০-এর দশকের মধ্যে ফরাসি কূটনীতিক বার্নার্ড বুরসিকোকে চীনা গায়ক শি পেই পু প্রায় দুই দশক ধরে এক নারীর ছদ্মবেশে প্রেমের সম্পর্কে আটকে রেখে গোপন নথি হাতিয়ে নিয়েছিলেন। এছাড়া ২০০০-এর দশকের শুরুতে এফবিআইয়ের ডাবল এজেন্ট ক্যাটরিনা লিউং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার দ্বন্দ্বে এই কৌশল ব্যবহার করেছিলেন। বর্তমানে শুধু রাষ্ট্র বা সরকার নয়, ব্যবসায়িক গুপ্তচরবৃত্তির ক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর বিরুদ্ধে এই পদ্ধতি ব্যবহারের নজির রয়েছে।

বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির যুগে গোপনীয় তথ্যের গুরুত্ব বহুগুণ বেড়ে যাওয়ায় এই ধরনের ঝুঁকি আরও তীব্র হয়েছে। থিংকট্যাংক ‘জেমসটাউন ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট পিটার ম্যাটিসের মতে, এআই প্রযুক্তি উৎপাদন থেকে সামরিক লক্ষ্যবস্তু নির্ধারণ পর্যন্ত সবক্ষেত্রেই অপরিহার্য হওয়ায় প্রযুক্তিপ্রতিষ্ঠানের নির্বাহীরা এখন গোয়েন্দাদের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, মানুষ মাত্রই সামাজিক জীব হওয়ায় এমন সম্পর্ক পুরোপুরি এড়িয়ে চলা অসম্ভব। ফলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাই এই ধরনের ঝুঁকিপূর্ণ ফাঁদ থেকে বাঁচার একমাত্র উপায়।

জনপ্রিয়

লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিস: পরীক্ষা করবেন কখন?

এনভিডিয়া থেকে স্নায়ুযুদ্ধ: প্রেমের ফাঁদ পেতে যেভাবে তথ্য হাতিয়ে নেয় গুপ্তচররা

প্রকাশিত ০৪:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬