ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাহফিজুল নাকি নাঈম? পেসার কোন তিনজন? Logo রাজধানীর পরিচ্ছন্নতার কাজে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আশুলিয়া থেকে নিখোঁজের ৮ মাস পর বাবাকে ফিরে পেলেন ছেলে Logo যে কারণে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী Logo কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী শিশুযত্ন জরুরি: আলোচনায় বক্তারা Logo ‘চাঁদাবাজির অভিযোগ’, ছাত্রদলের সাবেক নেতা ডিবি হেফাজতে Logo দ. আফ্রিকায় ভালো করবে দল, ‘অনেক বিশ্বাস’ শান্তর Logo গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন Logo শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি Logo চট্টগ্রামে ৮ মাসে যে উন্নয়ন করেছি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১০ বছরে পারে নাই: মীর হেলাল

দে মিগেলের মৃত‍্যুর পর ১২ ম‍্যাচ নিষিদ্ধ ওউনো

খেলা ডেস্ক: স্পেনের দ্বিতীয় বিভাগে এক ফুটবলারের মৃত্যুর কারণ হওয়া ফাউলের ঘটনায় গোলরক্ষক হেসুস ওউনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি এই শাস্তি প্রদান করেছে। গত নভেম্বর মাসে তেনেরিফে এবং এফসি আন্দররার মধ্যকার একটি ম্যাচে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ম্যাচ চলাকালীন তেনেরিফে ফরোয়ার্ড হেসুস দে মিগেলের বুকে আঘাত করেন ইকুয়েটোরিয়াল গিনির গোলরক্ষক ওউনো। বল ক্লিয়ার করার সময় বিপরীত দিক থেকে দৌড়ে এসে তিনি এই বিপজ্জনক ফাউল করেন। ওই অপরাধের জন্য মাঠে তাকে সরাসরি লাল কার্ড দেখতে হয়েছিল। ঘটনার পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৩০ বছর বয়সি দে মিগেল মারা যান।

শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ওউনোর ওই আচরণ ছিল অত্যন্ত সহিংস এবং এর ফলে গুরুতর আঘাতের সৃষ্টি হয়। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধির গুরুতর লঙ্ঘন করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। বিধির ৫২ ধারা অনুযায়ী জরিমানাসহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়েছে তার জন্য।

জাতীয় দলের হয়ে উল্লেখযোগ্য ম্যাচ খেলা এই গোলরক্ষক বর্তমানে অত্যন্ত কঠিন সময় পার করছেন। দে মিগেলের মৃত্যুর পর তাকে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়নি। আন্দররার কোচ জানিয়েছেন যে, প্রতিযোগিতামূলক ফুটবলে তিনি আর ফিরবেন কিনা সে বিষয়ে ওউনো এখনও কোনো সিদ্ধান্ত নেননি।

জনপ্রিয়

মাহফিজুল নাকি নাঈম? পেসার কোন তিনজন?

দে মিগেলের মৃত‍্যুর পর ১২ ম‍্যাচ নিষিদ্ধ ওউনো

প্রকাশিত ০৩:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬