ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাজধানীর পরিচ্ছন্নতার কাজে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আশুলিয়া থেকে নিখোঁজের ৮ মাস পর বাবাকে ফিরে পেলেন ছেলে Logo যে কারণে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী Logo কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী শিশুযত্ন জরুরি: আলোচনায় বক্তারা Logo ‘চাঁদাবাজির অভিযোগ’, ছাত্রদলের সাবেক নেতা ডিবি হেফাজতে Logo দ. আফ্রিকায় ভালো করবে দল, ‘অনেক বিশ্বাস’ শান্তর Logo গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন Logo শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি Logo চট্টগ্রামে ৮ মাসে যে উন্নয়ন করেছি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১০ বছরে পারে নাই: মীর হেলাল Logo শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে

বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, খালি হাতে ফিরল বরযাত্রী

অপরাধ ডেস্ক: ব্রুনাইপ্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই কনে ও তাঁর সহযোগীরা চার ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন। হবিগঞ্জ থেকে ৪২ জন বরযাত্রী নিয়ে রংপুরে গিয়ে এই অভিনব প্রতারণার শিকার হন ফয়ছল আহমেদ নামের ওই প্রবাসী। গত ১১ নভেম্বর রংপুরের বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে এ ঘটনায় বরপক্ষের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

জানা গেছে, ফয়ছলের ছোট বোন তামান্নার পূর্বপরিচিত সুমি আক্তারের মাধ্যমে এই বিয়ের আয়োজন চূড়ান্ত হয়েছিল। সুমি নিজের ছোট বোন পরিচয় দিয়ে শ্যামলা খাতুনের সঙ্গে ফয়ছলের বিয়ের প্রস্তাব দেন এবং ভিডিও কলের মাধ্যমে তা পাকা করেন। সেই অনুযায়ী রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান নির্ধারণ করা হয়। ১১ নভেম্বর বরযাত্রী নিয়ে রংপুরে পৌঁছানোর পর গহনার মান যাচাইয়ের কথা বলে কনেকে জুয়েলার্স ও বিউটি পার্লারে নেওয়া হয়। এরপর সুকৌশলে কনে ও তাঁর সহযোগীরা স্বর্ণালংকার, নগদ টাকা ও নতুন পোশাক নিয়ে পালিয়ে যান।

ভুক্তভোগী ফয়ছল আহমেদ বলেন, বোনের পূর্বপরিচিত হওয়ায় তাঁরা ওই নারী ও তাঁর পরিবারকে অন্ধের মতো বিশ্বাস করেছিলেন। কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁরা এভাবে সর্বস্ব লুটে নেবেন, তা কেউ কল্পনাও করেননি। বরপক্ষের দাবি, বিয়ের আসরে উপহার দেওয়া গলার হার, চেইন, হাতের বালা, আংটি ছাড়াও নগদ সাত হাজার টাকা এবং কেনাকাটার পোশাক নিয়ে চম্পট দিয়েছেন অভিযুক্তরা। এমনকি কমিউনিটি সেন্টার ভাড়া ও দুপুরের খাবারের কোনো অর্থও পরিশোধ করা হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী জানান, এ ঘটনায় সুমি আক্তার, তাঁর স্বামী সুভাষ আহমেদ ও কনে শ্যামলা খাতুনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বর ও তাঁর স্বজনদের খালি হাতে বিষণ্ণ মনে বাড়ি ফিরতে হয়েছে।

জনপ্রিয়

রাজধানীর পরিচ্ছন্নতার কাজে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, খালি হাতে ফিরল বরযাত্রী

প্রকাশিত ০৪:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬