ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের ২০টি নিয়ম

স্বাস্থ্য ডেস্ক: ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি দৈনন্দিন খাদ্যতালিকা ও সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কী, কখন এবং কতটুকু খাবার খাওয়া হচ্ছে, তা সরাসরি রক্তে শর্করার মাত্রায় প্রভাব ফেলে। সঠিক নিয়ম মেনে খাবার খেলে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি হৃদরোগসহ বিভিন্ন দীর্ঘমেয়াদী জটিলতার ঝুঁকি কমানো সম্ভব। সম্প্রতি এই বিষয়ে বিশদ বিশ্লষণ ও ২০টি সুনির্দিষ্ট নিয়ম তুলে ধরেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

দিনাজপুরের রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের পুষ্টিবিদ লিনা আকতার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাসে কিছু বৈজ্ঞানিক পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, অল্প পরিমাণে সবুজ কলা বা পরিমিত পাকা ফল খাওয়া এবং নিয়মিত ওটস রাখা উপকারী। তবে ইনস্ট্যান্ট ওটমিলে বাড়তি চিনি থাকতে পারে বলে সাধারণ ওটস বেছে নেওয়া নিরাপদ। ফলের রসের পরিবর্তে গোটা ফল খাওয়া উচিত, কারণ জুস তৈরি করলে উপকারী খাদ্যআঁশ বাদ পড়ে যায়।

খাদ্যতালিকায় পাতাযুক্ত শাক ও গোটা সবজি নিয়মিত রাখতে হবে এবং আলু বা মটরশুঁটির মতো শর্করাসমৃদ্ধ সবজি পরিমিত খেতে হবে। খাবারে স্বাস্থ্যকর চর্বি রাখলেও ট্রান্স ফ্যাট এবং প্রক্রিয়াজাত মাংস ও লবণযুক্ত বাদাম এড়িয়ে চলতে হবে। প্রতিদিনের মূল খাবারে মাছ, ডিম, ডাল ও ছোলার মতো প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা প্রয়োজন। এছাড়া মিষ্টি আলু ও সাদা আলু পরিমাণ বুঝে খাওয়া এবং চিনি ছাড়া সাধারণ টকদই বেছে নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

সম্পূর্ণ শস্যের খাবার বা লাল আটার রুটি খাওয়া উচিত এবং সাদা চাল ও ময়দার তৈরি খাবার পরিহার করতে হবে। পুষ্টিবিদ লিনা আকতার সতর্ক করে বলেছেন যে শুধুমাত্র একটি খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে না। সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা আবশ্যক। পরিশেষে, ব্যক্তির শারীরিক অবস্থা ও বয়সভেদে একজন নিবন্ধিত পুষ্টিবিদের মাধ্যমে ব্যক্তিগত খাদ্যতালিকা নির্ধারণ করা জরুরি।

জনপ্রিয়

রোনালদো পরবর্তী প্রথম ম্যাচে পর্তুগালের জালে ৪ গোল

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের ২০টি নিয়ম

প্রকাশিত ০৪:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬