ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গোলদাতার সংকট দেখছেন না বাংলাদেশ কোচ Logo ঘরে বসেই ডায়াবেটিস চিকিৎসা, কতটা প্রস্তুত বাংলাদেশ? Logo এ কে আজাদসহ চ্যানেল ২৪ এর সাতজনকে এবার সেই বিচারকের আইনি নোটিস Logo চসিকে দায়িত্বের দুই বছর: ‘স্বাবলম্বী’ হওয়াকে সাফল্য বলছেন শাহাদাত, ব্যর্থতা পরিচ্ছন্নতায় Logo এআই এজেন্টের মাধ্যমে ফ্লাইট বুকিং বন্ধ করছে ইউনাইটেড এয়ারলাইনস Logo খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় তৃতীয় ইবি, জাতীয় পর্যায়ে সুযোগ পেল ৫ দল Logo নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান Logo আন্দোলনে গ্রেপ্তারদের মুক্তি ও মামলা প্রত্যাহারের আহ্বান শ্রমিক নেতাদের Logo পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা জানালেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর Logo লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিস: পরীক্ষা করবেন কখন?

ঘরে বসেই ডায়াবেটিস চিকিৎসা, কতটা প্রস্তুত বাংলাদেশ?

স্বাস্থ্য ডেস্ক: স্মার্টফোনের মাধ্যমে বর্তমানে ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নেওয়া, রিপোর্ট দেখানো এবং ডিজিটাল প্রেসক্রিপশন পাওয়া সম্ভব। দীর্ঘমেয়াদি রোগ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পর্যবেক্ষণ ও জীবনযাপনের পরামর্শ অত্যন্ত জরুরি। তবে ঢাকার বাইরে বসবাসকারী রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া সময় ও ব্যয়সাপেক্ষ। টেলিমেডিসিন সেবা এই যাতায়াতের বাধা ও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কষ্ট কিছুটা কমাতে পারে।

১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসকে সামনে রেখে ডিজিটাল সেবার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ২০২৬-২৭ সালের প্রতিপাদ্য হলো ডায়াবেিসে আগাম পদক্ষেপ। এই প্রচারণায় দ্রুত রোগ শনাক্তকরণ, ঝুঁকি কমানো এবং সময়মতো চিকিৎসা শুরুর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্মার্টফোনের মাধ্যমে ভিডিও বা অডিও কলে চিকিৎসকের সঙ্গে কথা বলে রোগীরা সহজেই সেবা নিতে পারছেন।

দেশে ডকটাইম, মেডইজি ও হ্যালো স্বাস্থ্যের মতো বেশ কিছু বেসরকারি প্ল্যাটফর্ম ডায়াবেটিস চিকিৎসায় টেলিমেডিসিন সেবা দিচ্ছে। ডকটাইমের নেটওয়ার্কে হাজারেরও বেশি চিকিৎসক রয়েছেন এবং তাদের পরামর্শের বড় অংশ আসে গ্রাম থেকে। অন্যদিকে সরকারিভাবে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নম্বরে ফোন করে ২৪ ঘণ্টা সেবা পাওয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে ভার্চুয়াল হেলথ কেয়ার সেন্টার চালুর পরিকল্পনাও রয়েছে।

টেলিমেডিসিনের মাধ্যমে মফস্বলের রোগীরা যাতায়াতের খরচ ও সময় বাঁচিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারছেন। প্ল্যাটফর্মভেদে সাধারণ চিকিৎসকের ফি কম হলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি আলাদা হয়ে থাকে। তবে পরামর্শ ফি ছাড়াও নিয়মিত রক্ত পরীক্ষা ও অন্যান্য প্যাথলজিক্যাল খরচের বিষয়টি এর সঙ্গে যুক্ত থাকে।

ডিজিটাল সেবা নানা সুবিধা দিলেও ডায়াবেটিসের সবকিছু অনলাইনে সমাধান করা সম্ভব নয়। রোগীর শারীরিক পরীক্ষা, ক্ষত পর্যবেক্ষণ কিংবা চোখের অবস্থা মূল্যায়নের জন্য সরাসরি উপস্থিতির প্রয়োজন হয়। এছাড়া দুর্বল ইন্টারনেট সংযোগ এবং জরুরি পরিস্থিতিতে শুধু ভিডিও কলের পরামর্শ যথেষ্ট না হওয়ার মতো সীমাবদ্ধতাও রয়েছে।

জনপ্রিয়

গোলদাতার সংকট দেখছেন না বাংলাদেশ কোচ

ঘরে বসেই ডায়াবেটিস চিকিৎসা, কতটা প্রস্তুত বাংলাদেশ?

প্রকাশিত ১০:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬