ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান

ইসলাম যেখানে জোট-সমঝোতা হবে সেখানে : মুজিবুর

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ইসলাম যেখানে জোট ও সমঝোতা হবে সেখানে। ইসলাম ছাড়া জোটও নেই, সমঝোতাও নেই।

শুক্রবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম মহানগরের চকবাজার থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সাদুর রশিদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জামায়াতের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, মহানগরের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সময়সূচি অনুযায়ী কাজ করার নাম হলো পরিকল্পনা। আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে আল্লাহর কাছে নাজাত পেতে পারি। এমন কোনো কাজ করব না, যা করলে আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে। বিশেষ করে নিয়তের কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়।

বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, দেশ ও জাতি গঠনে জামায়াতের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। মানবজাতির কল্যাণ সাধনই জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য।

জনপ্রিয়

লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা

ইসলাম যেখানে জোট-সমঝোতা হবে সেখানে : মুজিবুর

প্রকাশিত ০৪:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫