ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফাহাদ দাবিতে প্রকাশিত ছবির কিশোর অপ্রতিমের হত্যাকারী ফাহাদ নয়, তার নাম মাহিম Logo মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ Logo ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ Logo ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ Logo ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১ Logo বাকৃবি কারিগরি কর্মচারী সমিতির সভাপতি ওবায়দুর, সাধারণ সম্পাদক সুলতান Logo নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন Logo পত্রিকা: ‘বোয়িংয়ের সাথে চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ’ Logo জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের Logo ‘সাথী’ আমার জীবনটাই বদলে দিয়েছে: প্রিয়াঙ্কা

নতুন পোশাকে ঈদ আনন্দে মাতল অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু

ঈদের নতুন পোশাক পেয়ে খুশিতে মাতল অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু। বুধবার (২৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ পুলবাজারে এই পোশাক বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পিস ফর পিপল ফাউন্ডেশন’।

সংগঠনটির ঈদ পোশাক বিতরণ কর্মসূচি ‘আনন্দ ঝিলিক-১’ এর আওতায় সিদ্ধিরগঞ্জ বাজার ও মিজমিজি এলাকার অর্ধশতাধিক মেয়ে শিশুকে ফ্রক-পায়জামা এবং ছেলেদের শার্ট-গেঞ্জি-প্যান্ট দেয়া হয়।
পোশাক বিতরণের মাধ্যমে শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে এসময় পিস ফর পিপল ফাউন্ডেশনের সদস্যরা জানান, সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে পুরো আয়োজন। অতীতের মত ভবিষ্যতেও সমাজে সুবিধাবঞ্চিতদের পাশে এবং পরিবেশ রক্ষায় কাজ করে যাবে পিস ফর পিপল ফাউন্ডেশন। আয়োজনে পিস ফর পিপলের প্রেসিডেন্ট মো. তোফায়েল আহমেদ, সেক্রেটারি মো. আশিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মামুন প্রধান, ফান্ড রাইজিং সেক্রেটারি সোলাইমান আসিফ, প্রোগ্রাম সেক্রেটারি মো. আল-আমিন, অফিস সেক্রেটারি মাজহার ইমন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান ও শুভাকাঙ্ক্ষী সদস্য মো. সজীব উপস্থিত হয়ে শিশুদের মাঝে এই পোশাক বিতরণ করেন।

২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া পর থেকে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছে পিস ফর পিপল ফাউন্ডেশন।

জনপ্রিয়

ফাহাদ দাবিতে প্রকাশিত ছবির কিশোর অপ্রতিমের হত্যাকারী ফাহাদ নয়, তার নাম মাহিম

নতুন পোশাকে ঈদ আনন্দে মাতল অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু

প্রকাশিত ১১:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫