ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু Logo পাকুন্দিয়ায় সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান Logo শুধু ডিগ্রি নয়, সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি: হাবিপ্রবির মার্কেটিং বিভাগের অনন্য উদ্যোগ Logo আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই যুবকের ওপর সন্ত্রাসী হামলা Logo বিশ্ব পরিবেশ দিবসে রাবি উপাচার্যের বৃক্ষরোপণ : ১০ হাজার বৃক্ষরোপণের অঙ্গিকার Logo জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল Logo বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী Logo কারামুক্ত আইভী লড়বেন আগামী সিটি করপোরেশন নির্বাচনে Logo কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৌ-শাশুড়ির

কুয়েটের আন্দোলনে সংহতি জানিয়ে যবিপ্রবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০২:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ১৫৬ বার পঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধান সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০ টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যশোর চৌগাছা মহাসড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, “ভিসি মাসুদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন” , “দালাল ভিসির বিরুদ্ধে ডাইরেক্ট একশন” , “কুয়েট তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই”, “এক, দুই , তিন,চার ভিসি মাসুদ তুই গদি ছাড়” , “দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত” , “স্বৈরাচারের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও”, “এই মুহূর্তে খবর এলো কুয়েট ভিসি পালিয়ে গেল”, “স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক একশন”, “দিল্লি না খুলনা? খুলনা -খুলনা “, “আপস না সংগ্রাম? সংগ্রাম- সংগ্রাম ” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন ,জুলাই আন্দোলনের পরে আমরা কুয়েটের উপাচার্য মাসুদের মতো একজন স্বৈরাচার চাই না। কুয়েট প্রশাসন আন্দোলনকারী ৩৭ জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করেছে। যারা এক সময় জুলাই আন্দোলনের সৈনিক ছিল, আজ তারাই অধিকার আদায়ে অনশন করতে বাধ্য হয়েছে। সেখানে তাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে, তারা না খেয়ে দিন পার করছে। কিন্তু তাদের পক্ষে উপাচার্য কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এরকম উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় চলতে পারে না। অবিলম্বে এরকম উপাচার্যকে পদত্যাগ করতে হবে। যদি আপনি আমাদের ভাইদের দাবি মেনে নিয়ে পদত্যাগ না করেন তাহলে আমরা মার্চ ফর কুয়েট কর্মসূচি গ্রহন করব। শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি করে আর ও বলেন, উপাচার্যকে অপসারন না করা হলে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে।

জনপ্রিয়

পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু

কুয়েটের আন্দোলনে সংহতি জানিয়ে যবিপ্রবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

প্রকাশিত ০২:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫