ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই যুবকের ওপর সন্ত্রাসী হামলা Logo বিশ্ব পরিবেশ দিবসে রাবি উপাচার্যের বৃক্ষরোপণ : ১০ হাজার বৃক্ষরোপণের অঙ্গিকার Logo জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল Logo বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী Logo কারামুক্ত আইভী লড়বেন আগামী সিটি করপোরেশন নির্বাচনে Logo কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৌ-শাশুড়ির Logo কটিয়াদীতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোভাযাত্রা ও আনন্দ মিছিল Logo প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ১৯ বছরের আন্দ্রিভা Logo ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের ঐতিহাসিক জয় Logo বিশ্বকাপ শুরুর আগে আলোচিত হাঙরের ভবিষ্যদ্বাণী

স্বাস্থ্য নিয়ে সচেতনতা ছাড়া সুন্দর জাতি গড়া সম্ভব নয়: যবিপ্রবি কোষাধ্যক্ষ

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ১১০ বার পঠিত

‘‘স্বাস্থ্য নিয়ে সচেতনতা ছাড়া একটি সুন্দর জাতি গড়ে তোলা সম্ভব নয়”- বলেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

রোববার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় যবিপ্রবির পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের আয়োজনে কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠিত হয় “ইমার্জিং নিউট্রিশনাল ট্রেন্ডস অ্যান্ড দেয়ার ইমপ্যাক্টস অন হেলথ” শীর্ষক প্রথম জাতীয় সম্মেলন।

কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হোসেন আল মামুন আরো বলেন, “আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। যদি আমরা স্বাস্থ্য নিয়ে সচেতন না হই, আগামীতে একটি সুন্দর জাতি গড়ে তোলা সম্ভব না। বর্তমান বাংলাদেশে খাদ্যে ভেজাল মেশানোর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির সম্মুখীন হবে। আমাদের উচিত স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলা।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “এনএফটি বিভাগ বর্তমান বিশ্বে চাহিদাসম্পন্ন একটি বিভাগ। উচ্চশিক্ষাসহ চাকরির বাজারে এর গুরুত্ব অনেক। এই বিভাগের শিক্ষার্থীদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সুযোগ বেশি। তোমাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের চিন্তাভাবনার উন্নতি করতে পারলে তোমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।”

ব্যক্তিভিত্তিক পুষ্টিগত পরিকল্পনা, অন্ত্রের মাইক্রোবায়োবের প্রভাব, বৈশ্বিক স্বাস্থ্যগত চ্যালেঞ্জ, নতুন পণ্যের উদ্ভাবন, উদ্ভিদভিত্তিক ও টেকসই খাদ্যাভ্যাসসহ নানা বিষয়ে অগ্রগতি তুলে ধরা হয় এই জাতীয় সম্মেলনে।

কনফারেন্সে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এসএম আব্দুর রউফ। তাঁরা তাদের গবেষণালব্ধ তথ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক বিষয়গুলো নিয়ে স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে আলোকপাত করেন।

কনফারেন্সের প্রথম পর্ব শেষে সাড়ে ১২টায় শুরু হয় ওরাল প্রেজেন্টেশন, যাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এরপর দুপুর ২টায় শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন। বিকেল ৪টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

কনফারেন্সে বক্তব্য রাখেন কনফারেন্সের আহ্বায়ক ও এনএফটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগার, সহযোগী অধ্যাপক ও কনফারেন্সের সদস্য সচিব ড. মো. ওমর ফারুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রশিদা পারভিন, ড. মো. শিমুল ইসলাম, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, ড. মো. আলাউদ্দিন, ফাতেমা-তুজ-জোহরাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন নিশাত আহমেদ ও হাবীবা রহমান।

জনপ্রিয়

বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই যুবকের ওপর সন্ত্রাসী হামলা

স্বাস্থ্য নিয়ে সচেতনতা ছাড়া সুন্দর জাতি গড়া সম্ভব নয়: যবিপ্রবি কোষাধ্যক্ষ

প্রকাশিত ১১:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫