ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা Logo নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, ছোট ভাই লাইফ সাপোর্টে Logo ‘আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে’ Logo কর্মী নেবে ব্যাংক এশিয়া, স্নাতক পাসেই আবেদনের সুযোগ Logo সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ জন Logo এআই দিয়ে বিসিএস গেজেট জালিয়াতি, কুয়াকাটায় আটক ভুয়া ম্যাজিস্ট্রেট Logo নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো Logo নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা Logo ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করল ইসি Logo যুক্তরাষ্ট্রে বোমারু বিমানসহ চীনের প্রেসিডেন্ট সিকে বিরল অভ্যর্থনা ট্রাম্পের

গ্যালারিতে ৩ দর্শকের মৃত্যু

গ্যালারিতে ৩ দর্শকের মৃত্যু

আলজেরিয়ার ঐতিহাসিক ‘৫ জুলাই স্টেডিয়ামে’ লিগ চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন পরিণত হলো মর্মান্তিক দুর্ঘটনায়। এমসি আলজেরের শিরোপা নিশ্চিত হওয়ার পর ভিড়ের চাপে গ্যালারির অবকাঠামো ভেঙে পড়ে প্রাণ হারান অন্তত ৩ জন সমর্থক, আহত হয়েছেন ৭০ জনেরও বেশি।

ঘটনাটি ঘটে ম্যাচ শেষে, যখন হাজারো সমর্থক মাঠের দিকে ছুটে যান। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্যালারির একটি অংশ ধসে পড়লে নিচে থাকা দর্শকরা চাপা পড়েন। আহতদের রাজধানীর তিনটি হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই এমসি আলজেরের খেলোয়াড় ও কোচিং স্টাফ হাসপাতালে গিয়ে আহতদের দেখতে যান ও রক্তদান করেন। তাদের এই মানবিক ভূমিকা দেশজুড়ে প্রশংসিত হয়েছে।

এনসি মাগরার বিপক্ষে শেষ ম্যাচে গোলশূন্য ড্র করে টানা দ্বিতীয়বার লিগ জিতে নেয় এমসি আলজের। কিন্তু শিরোপা উদযাপন ম্লান হয়ে যায় এ দুর্ঘটনায়। ফলে শিরোপা হস্তান্তরের আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেব্বুন গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থার ওপর নজরদারি আরও জোরদার করা হবে।

জনপ্রিয়

ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা

গ্যালারিতে ৩ দর্শকের মৃত্যু

প্রকাশিত ০৯:২০:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫