ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন

যবিপ্রবিতে ‘প্রয়োগভিত্তিক শিল্প প্রকৌশল ২০২৫’ শীর্ষক সিম্পোজিয়াম

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৬:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ১৩৫ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত “প্রয়োগভিত্তিক শিল্প প্রকৌশল ২০২৫” শীর্ষক দ্বিতীয় সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে দিনব্যাপী এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।

বিভাগের চেয়ারম্যান ড. এ. এস. এম. মুজাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. হোসেন আল মামুন।

সিম্পোজিয়ামের মূল বক্তা ( কী-নোট স্পিকার) হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ও কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরকার।

অন্য কী-নোট স্পিকারদের মধ্যে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) সহকারী অধ্যাপক ড. মাদিহাহ বিনতি হাজি মাহারোফ এবং বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী মাসি উদ দুজা।

সিম্পোজিয়ামের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সোসাইটি অফ ইন্ডাস্ট্রিয়াল এন্ড ম্যানুফেকচার ইঞ্জিনিয়ার্স (বিএসআইএমই)-এর সদস্য ও এ.ইউ.এস.টি-এর অধ্যাপক ড. নুরুল আবসার চৌধুরী, সেনা কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী মাসি উদ দুজা, বিএসআইএমই-এর আহ্বায়ক এবং আইইউটি-এর অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ, বিএসআইএমই-এর বিভাগীয় প্রধান ও আইইউটি-এর অধ্যাপক ড. এ.আর.এম. হারুনুর রশিদ, যমুনা ফ্যান অ্যান্ড ক্যাবলস লিমিটেডের হেড অফ ফ্যাক্টরি ও যবিপ্রবি আইপিই বিভাগের সাবেক শিক্ষার্থী মো. তাঞ্জুর রহমান, আকিজ প্লাস্টিকস লিমিটেডের প্লান্ট ম্যানেজার ও যবিপ্রবি আইপিই বিভাগের বিভাগের সাবেক শিক্ষার্থী সঞ্জয় কুমার পল।

সিম্পোজিয়ামের প্রথমার্ধে কী-নোট বক্তারা বাস্তবভিত্তিক শিল্প প্রকৌশল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দ্বিতীয়ার্ধে প্যানেল আলোচনা, পোস্টার উপস্থাপন, প্রজেক্ট প্রদর্শনী, সিএনসি (CNC) প্রশিক্ষণ ও ক্যাড (CAD) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

যবিপ্রবিতে ‘প্রয়োগভিত্তিক শিল্প প্রকৌশল ২০২৫’ শীর্ষক সিম্পোজিয়াম

প্রকাশিত ০৬:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫