ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা Logo নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, ছোট ভাই লাইফ সাপোর্টে Logo ‘আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে’ Logo কর্মী নেবে ব্যাংক এশিয়া, স্নাতক পাসেই আবেদনের সুযোগ Logo সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ জন Logo এআই দিয়ে বিসিএস গেজেট জালিয়াতি, কুয়াকাটায় আটক ভুয়া ম্যাজিস্ট্রেট Logo নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো Logo নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা Logo ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করল ইসি Logo যুক্তরাষ্ট্রে বোমারু বিমানসহ চীনের প্রেসিডেন্ট সিকে বিরল অভ্যর্থনা ট্রাম্পের

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টার আহ্বান

ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ) এবং মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে মরক্কোর মারাকেশ শহরে অবস্থান করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ৩০ জুন ২০২৫ তারিখে ওআইসিভুক্ত সদস্য দেশসমূহের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

সফরকালে মাননীয় উপদেষ্টা একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেও অংশগ্রহণ করবেন। এর অংশ হিসেবে, স্থানীয় সময় আজ সকাল ১১টায় আইসিওয়াইএফ প্রেসিডেন্ট জনাব তাহা আয়হানের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ভূমিকার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, জুলাই-পরবর্তী সময়ে তরুণদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। তাদের মানসম্মত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দেশি-বিদেশি সম্ভাব্য সকল প্ল্যাটফর্মে সরকার কাজ করছে। তারই অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য গ্লোবাল ইয়ুথ সামিটে অংশ নিতে আইসিওয়াইএফের মাধ্যমে ওআইসিভুক্ত সদস্য দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান উপদেষ্টা।

বৈঠকে মাননীয় উপদেষ্টা বিশ্বব্যাপী চলমান ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ওআইসিভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, ফিলিস্তিনবাসীর জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

মাননীয় উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ সরকারের যুব উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির প্রশংসা করে আইসিওয়াইএফ প্রেসিডেন্ট জনাব তাহা আয়হান বলেন, বাংলাদেশে আইসিওয়াইএফ-এর অনেক সুহৃদ ও অংশীদার রয়েছেন। এ সময় তিনি মাননীয় উপদেষ্টাকে ইস্তানবুলে আইসিওয়াইএফ-এর সদর দপ্তরে সফরের আমন্ত্রণ জানান।

মরক্কোর কর্মসূচি শেষে মাননীয় উপদেষ্টা তুরস্কের ইস্তানবুলে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করবেন এবং একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

জনপ্রিয়

ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টার আহ্বান

প্রকাশিত ১১:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫