ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ Logo জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন

যবিপ্রবিতে সাংবাদিক শিহাব মারধরের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:৩০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ২৫৭ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২২ সালের ১৬ অক্টোবর সাংবাদিক শিহাব উদ্দিন সরকারকে মারধরের ঘটনায় চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় হল থেকে বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১০৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

হল থেকে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব ইবনে সাঈদ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম বাহার ও নুর আলম এবং একই বিভাগের স্নাতকোত্তর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিক।

উল্লেখ্য, ২০২২ সালের ১৬ অক্টোবর রাতে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলে শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত কয়েকজন আহত হন। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে করতে গেলে যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্য শিহাব উদ্দিন সরকারের মুঠোফোন ছিনিয়ে নেয় এবং প্রায় অর্ধশত ছাত্রলীগ কর্মী হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন সাংবাদিক শিহাব উদ্দিন সরকার এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী সাংবাদিক বিচার চেয়ে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন করে।

জনপ্রিয়

অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা

যবিপ্রবিতে সাংবাদিক শিহাব মারধরের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত ১১:৩০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫