ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার
ফার্নিচার শিল্পের বিকাশ ও রপ্তানি বৃদ্ধি লক্ষ্য

রাজধানীতে পাঁচ দিনব্যাপী শুরু হতে যাচ্ছে ২০তম জাতীয় ফার্নিচার মেলা

‘আমার দেশ, আমার আশা—দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ স্লোগানে বসছে দেশের ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় আয়োজন। আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে মেলা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফএসএমএস)। এসময় ২০তম জাতীয় ফার্নিচার মেলার বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএস ‘র ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল আউয়াল।

তিনি বলেন, দেশীয় ফার্নিচার শিল্প দেশের শতভাগ চাহিদা পূরণ করছে এবং উল্লেখযোগ্য পরিমাণ পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। এবারের মেলার মূল লক্ষ্য হলো দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি রপ্তানি বাজার আরও সম্প্রসারণ করা।

এবারের মেলায় মোট ৪৮টি শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানি অংশ নিচ্ছে জানিয়ে শেখ আব্দুল আউয়াল বলেন, অংশগ্রহণকারীরা সর্বাধুনিক নকশা ও পণ্যের প্রদর্শনী করবে ২৭৮টি স্টলে। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসি।

মঙ্গলবার সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।  আইসিসিবি’র গুলনকশা (হল–১), পুষ্পগুচ্ছ (হল–২) এবং রাজদর্শন (হল–৩) হলে অনুষ্ঠিত হবে এবারের এই বর্ণাঢ্য আয়োজন।

মেলার উদ্বোধনী দিনে একটি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিবন্ধন শুরু হবে বেলা ২টায়, প্রতিযোগিতা শুরু হবে বিকেল ৪টায়। প্রতিযোগিতায় ২০ জন শিশু পুরস্কৃত হবে। মোট পুরস্কারের অর্থমূল্য প্রায় দুই লক্ষ টাকা।

মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা, কালের কণ্ঠ এবং অ্যাকসেস ইনফোটেক।

ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে যুক্ত ছিলেন- মেলা কমিটির সদস্য সচিব ও বিএফএসএমএস ‘র সিনিয়র ভাইস চেয়ারম্যান ইলিয়াস সরকার, মেলা কমিটির সদস্য ও বিএফএসএমএস’র চেয়ারম্যান সেলিম এইচ রহমান, মেলা কমিটির সদস্য ও বিএফএসএমএস র মহাসচিব এ. কবির মজুমদার, মেলা কমিটির সদস্য ও বিএফএসএমএস ‘র সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, মেলা কমিটির সদস্য ও বিএফএসএমএস র উপদেষ্টা দেওয়ান আতিফ রশিদ, মেলা কমিটির সদস্য ও বিএফএসএমএস ‘র প্রচার ও প্রকাশনা সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান এবং ডিজাইন এন্ড টেকনোলজি সেন্টারের পরিচালক আসিফ মান্নান।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফার্নিচার শিল্পের বিকাশ ও রপ্তানি বৃদ্ধি লক্ষ্য

রাজধানীতে পাঁচ দিনব্যাপী শুরু হতে যাচ্ছে ২০তম জাতীয় ফার্নিচার মেলা

প্রকাশিত ০৪:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫