ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

২৪ ঘন্টা সেবা দিতে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলে ফাস্ট এইড কর্নার চালু

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৮:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৮৯ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলের (শ. ম. র.) আবাসিক শিক্ষার্থীদেরকে ২৪ ঘন্টা প্রাথমিক চিকিৎসা সেবা দিতে  ‘ফাস্ট এইড কর্নার’ গঠন করেছে হল প্রশাসন। প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য শ. ম. র. হলের ৩য় তলার অফিস-০৫ নং কক্ষকে ফাস্ট এইড কর্নার হিসাবে ঘোষণা করা হয়েছে।

রবিবার  (১২ অক্টোবর) শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবি শহীদ মসিয়ূর রহমান হলে ছাত্রদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন আইভি স্যালাইন দেওয়া, আই এম ইনজেকশন প্রয়োগ, জ্বর মাপা, ব্লাড প্রেসার মাপা, ক্ষত ড্রেসিং ইত্যাদি স্বাস্থ্য সমস্যার প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের নার্সিং এন্ড হেলথ সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ফাস্ট এইড টিম গঠন করা হয়েছে। এ টিম ফার্স্ট এইড কর্নারে হলের অফিস-০৫ নং কক্ষে আবাসিক ছাত্রদেরকে প্রাথমিক সেবা প্রদান করবে।  এছাড়া যেকোনো স্বাস্থ্য সমস্যার প্রয়োজনে ফার্স্ট এইড টিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।

এ বিষয়ে শ. ম. র. হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান বলেন, হল প্রশাসনের উদ্যোগে গঠিত এই টিমের লক্ষ্য হলো দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান এবং প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সঙ্গে সমন্বয় করা।
অফিস–০৫ নম্বর কক্ষে স্থাপিত ফাস্ট এইড কর্ণারে ইতোমধ্যে ব্যান্ডেজ, অ্যান্টিসেপ্টিক, গজ, স্যালাইন, পেইন রিলিভারসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এসব সামগ্রীর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও হালনাগাদের জন্য টিমের সদস্যরা নিয়মিত তদারকি করবেন, সহকারী প্রভোস্টদের একটি টিম এর তত্ত্বাবধানে থাকবেন।
জরুরি অবস্থায় শিক্ষার্থীরা দ্রুত সহায়তা পেতে পারেন এজন্য ২৪ ঘণ্টার যোগাযোগ নম্বরও নির্ধারণ করা হয়েছে। টিমের সদস্যরা শিক্ষার্থী হলেও দায়িত্ব ভাগ করে নেওয়ার ফলে তাদের একাডেমিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে শিক্ষার্থীরা মনে করেন।
হল প্রশাসনের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের নিরাপত্তা ও সেবার মান উন্নত করবে।

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

২৪ ঘন্টা সেবা দিতে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলে ফাস্ট এইড কর্নার চালু

প্রকাশিত ০৮:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫