ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

যবিপ্রবির রিজেন্ট বোর্ড সভা বানচাল চেষ্টার অভিযোগ আইসিটি সেলের বিরুদ্ধে

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৩০২ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৯তম সভা বানচাল চেষ্টায় অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের বিরুদ্ধে। এ ঘটনায় আইসিটি সেলের কাছে ব্যাখা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঘটনার মূল কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সূত্র জানায়, বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় কয়েকজন সদস্য জুম লিংকের মাধ্যমে অনলাইনে যুক্ত হওয়ার কথা ছিল। এ বিষয়ে সভার একদিন আগে নোটিশের মাধ্যমে আইসিটি সেলকে জুম লিংক তৈরির নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু নির্ধারিত সময় সকালে ৯টায় রিজেন্ট বোর্ডে যোগদানের জন্য সদস্যরা লিংকে প্রবেশের চেষ্টা করেও বারবার ব্যর্থ হন। পরে বিষয়টি আইসিটি সেলকে জানানো হলে তারা প্রায় ১৫–২০ মিনিট পরে ঘটনাস্থলে এসে নতুন লিংক তৈরি করেন। তাতেও প্রবেশ করতে না পেরে সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করার পর অন্য মাধ্যমে সভায় যুক্ত হন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব জানান, ঘটনার বিষয়ে আইসিটি সেলের কাছে ব্যাখা চেয়ে নোটিশ দেওয়ার নির্দেশনা পেয়েছি এবং এটা নিয়ে কাজ করছি।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. ফরহাদ বুলবুল বলেন, সকাল ৯:১৫-এ আইসিটি সেলের প্রতিনিধি পূর্বপ্রস্তুত জুম লিংকে রিজেন্ট বোর্ড মিটিং চালু করতে গেলে বহিঃস্থ সদস্যরা যুক্ত হতে পারেননি। পরে রেজিস্ট্রার দপ্তরের ইমেইল দিয়ে নতুন লিংক তৈরি করেও একই সমস্যা দেখা দেয়। ধারণা করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই পরিস্থিতি হয়েছে। বিষয়টি বিডিরেনকে জানানো হয়েছে এবং কারণ অনুসন্ধানের অনুরোধ করা হয়েছে। এছাড়া আইসিটি সেলের প্রতিনিধির দেরিতে উপস্থিতির বিষয়ে লিখিত ব্যাখ্যা তিন কার্যদিবসের মধ্যে চাওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, আজ সকালে রিজেন্ট বোর্ডের সভায় কয়েকজন সদস্য অনলাইনে যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু তারা নির্ধারিত জুম লিংকে প্রবেশ করতে পারেননি। এজন্য আইসিটি সেলের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

যবিপ্রবির রিজেন্ট বোর্ড সভা বানচাল চেষ্টার অভিযোগ আইসিটি সেলের বিরুদ্ধে

প্রকাশিত ১০:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫