ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

দীর্ঘদিনের প্রত্যাশায় বাকৃবি পরিবহন শাখায় নতুন বাসের সংযোজন

শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যুক্ত হলো অত্যাধুনিক নতুন বাস। বিশ্ববিদ্যালয়ের পরিবহন বহরে এই সংযোজনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হলো।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া নতুন বাসের চাবি হস্তান্তর ও ফিতা কেটে নতুন বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন শাখার সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

এছাড়াও অতিথি হিসেবে কোষাধ্যক্ষ (চলতি দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জিএম মুজিবুর রহমান, রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ।

এসময় পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ বলেন, পরিবহন শাখায় বর্তমানে আটটি বাস ছিল নতুন করে আরেকটি বাস সংযুক্ত হওয়া এখন বাসের সংখ্যা নয়টি। এছাড়াও পাঁচটি বাস পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে যেগুলো বিশ্ববিদ্যালয়ে মেরামত করে ব্যবহার উপযোগী নয় এর মধ্যে তিনটি বাস নিলামে তোলা হয়েছে এবং দুইটি বাস নিরাময় তোলার অপেক্ষায় রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। এই নতুন বাস যুক্ত হওয়ার ফলে বিভিন্ন রুটে শিক্ষার্থীদের পরিবহন ভোগান্তি অনেকটাই কমবে। পরিবহন শাখার সকল কর্মচারী কর্মকর্তাদের আহ্বান জানাতে চাই যে তারা যেন বিশ্ববিদ্যলয়ের এসকল সম্পদ গুলোকে নিয়ে আরো বেশি সচেতন থাকে ।

তিনি আরও বলেন, আমি অনেক সময় খেয়াল করেছি যে পরিবহন শাখার বাস গুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিশৃঙ্খল ভাবে পার্ক করা থাকে । ড্রাইভের দের জন্য বলতে চাই তারা যেন বাসের সিডিউল শেষ হলে বাস পরিবহন শাখার ভিতরেই রাখে । পরিবহন শাখা থেকে বাস সিডিউল এর সময় হলে বেরিয়ে যাবে এবং সিডিউল শেষে পরিবহন শাখার এরিয়ার ভিতরেই পার্ক করা থাকবে ।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

দীর্ঘদিনের প্রত্যাশায় বাকৃবি পরিবহন শাখায় নতুন বাসের সংযোজন

প্রকাশিত ০৪:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫