ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আবৃত্তি ও আলোচনায় জীবনানন্দকে স্মরণ Logo আড়াই মাসের কাঠমিস্ত্রি, সাত বছরের কারাবাস, তারপর চিকিৎসক Logo হ্যাকাররা কীভাবে স্মার্ট ফ্রিজ হ্যাক করেছিলেন Logo কানাডার ভ্যাঙ্কুভারে ক্যারিয়ার অ্যান্ড সেটেলমেন্ট ওয়ার্কশপ: নতুন অভিবাসীদের সহায়তার নতুন দুয়ার Logo ঢাকার গৃহহীন মানুষের আবাসন নিয়ে কেন আমরা ভাবব না Logo অনিরুদ্ধ বিয়ে করছেন ২৪ হাজার কোটি রুপির উত্তরাধিকারকে, কে এই কাব্য? Logo কাজের স্বীকৃতি নয়, মানুষ হিসেবে নিজের মূল্য খুঁজে পাওয়া জরুরি Logo আঞ্চলিক অস্থিরতার প্রধান উৎস ইসরায়েলি দখলদারিত্ব: মক্কা জোট, মিশর Logo এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে Logo খাগড়াছড়িতে আধাবেলার অবরোধে সড়কে কাঠের গুড়ি, টায়ারে আগুন

কানাডার ভ্যাঙ্কুভারে ক্যারিয়ার অ্যান্ড সেটেলমেন্ট ওয়ার্কশপ: নতুন অভিবাসীদের সহায়তার নতুন দুয়ার

প্রবাস ডেস্ক: কানাডার গ্রেটার ভ্যাঙ্কুভারে বসবাসরত নতুন বাংলাদেশি অভিবাসী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের জন্য ‘ক্যারিয়ার অ্যান্ড সেটেলমেন্ট ওয়ার্কশপ ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন (GVBCA)-এর উদ্যোগে গত ১১ অক্টোবর সাইমন ফ্রেসার ইউনিভার্সিটির সাব বলরুমে এই কর্মশালাটি আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাহমুদুল হক লিটনের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে নতুনদের আবাসনভিত্তিক অনিশ্চয়তা দূর করে কানাডার মূল ধারায় অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া হয়।

কানাডায় নতুন এসে স্থানীয় অভিজ্ঞতা ও ক্রেডিট হিস্ট্রির অভাবে কাঙ্ক্ষিত চাকরি ও আবাসন পাওয়া অভিবাসীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে সঠিক দিকনির্দেশনা ও সহায়তা দেওয়ার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। এতে পেশাদার জীবনবৃত্তান্ত তৈরি, চাকরি খোঁজার কৌশল, ইমিগ্রেশন, আবাসন এবং মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবসম্পদ, করপোরেট, প্রযুক্তি ও আবাসন খাতের বিভিন্ন অভিজ্ঞ বিশেষজ্ঞ, এইচআর প্রতিনিধি এবং ক্যারিয়ার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের কানাডায় কর্মঅভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের বিভিন্ন পরামর্শ দেন এবং সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এছাড়া ভ্যাঙ্কুভারের বিভিন্ন বাংলা স্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠানের বুথ ছিল, যেখান থেকে অতিথিরা প্রয়োজনীয় তথ্য নেওয়ার সুযোগ পান।

অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে ২০২৬ সালে হাইস্কুল ও ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের তাঁদের অসামান্য অর্জনের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও কানাডার জীবনযাত্রার সঠিক রূপরেখা গঠনে সহায়ক বলে অভিহিত করেছেন।

জনপ্রিয়

আবৃত্তি ও আলোচনায় জীবনানন্দকে স্মরণ

কানাডার ভ্যাঙ্কুভারে ক্যারিয়ার অ্যান্ড সেটেলমেন্ট ওয়ার্কশপ: নতুন অভিবাসীদের সহায়তার নতুন দুয়ার

প্রকাশিত ১১:৫২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬