ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো Logo পাবজি নিয়ে নেটফ্লিক্সের সিরিজ, পরিচালনায় ডনাল্ড গ্লোভার Logo রাশেদ খাঁনের পত্রিকা ছিঁড়ে ফেলা রাজনৈতিক আচরণ নয় Logo সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার Logo দুই দিনের মধ্যে হরমুজ খুলতে রাজি ইরান, যুক্তরাষ্ট্রকে মানতে হবে যে ৭ শর্ত Logo এমবাপের জন্য খারাপ লাগা থাকলেও, কেইনের জন্য খুশি মরিনিয়ো Logo দুয়ারে মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসে ক্ষমতার পরিবর্তন কীভাবে বদলে দেয় যুক্তরাষ্ট্রের নীতি? Logo এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে যাওয়া: রাজনৈতিক সংকটে গতিহীন অর্থনীতি Logo ইউআইইউতে স্তন ক্যানসার নিয়ে কর্মশালা Logo কেইনের পেনাল্টি মিস, ঘুরে দাঁড়িয়ে বায়ার্নকে রুখে দিল ডর্টমুন্ড

গণমাধ্যমের অফিসে হামলা ও সম্পাদক নূরুল কবিরকে হেনস্থার ঘটনায় কনকসাস’র নিন্দা

দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে পরিকল্পিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনায় কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস) গভীর ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং ভবিষ্যতে গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

কনকসাসের নেতৃবৃন্দ বলেন, দেশের জাতীয় দৈনিক ও একজন প্রবীণ সম্পাদকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি। পরিকল্পিতভাবে সংঘটিত এসব হামলার মাধ্যমে হামলাকারীরা সরাসরি জনগণের জানার অধিকার ক্ষুন্ন করেছে। এই বর্বরোচিত হামলাকারীরা দেশের গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘোর শত্রু।

কনকসাসের নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের কণ্ঠরোধ করা যাবে না। দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে ভয়মুক্ত পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিস এবং নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির পাশাপাশি সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা, হুমকি ও হয়রানির সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কনকসাসের নেতৃবৃন্দরা।

জনপ্রিয়

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো

গণমাধ্যমের অফিসে হামলা ও সম্পাদক নূরুল কবিরকে হেনস্থার ঘটনায় কনকসাস’র নিন্দা

প্রকাশিত ১০:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫